• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সদস্যদের দিকনির্দেশনা দিলেন, আরএমপি’র পুলিশ কমিশনার

দিনকাল বিডি ২৪ / ১১৪ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী মহানগরীতে নিরাপত্তা ডিউটিতে মোতায়নকৃত রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে ব্রিফিং প্রদান করেন আরএমপি’র পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।
মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ১০ টায় পুলিশ লাইন্স ড্রিল সেডে এই ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।
দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের করণীয় ও বর্জনীয়-সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপ‚র্ণ দিকনির্দেশনা দেন তিনি।
তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে মহানগরীর পূজা কমিটি’র নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সঙ্গে ইতোমধ্যে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা করা হয়েছে।
তিনি আরও বলেন, ‘নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে সতর্কতার সাথে ডিউটি পালন করতে হবে। ডিউটিতে থাকাকালীন পূজা কমিটি ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে সমন্বয় করে ডিউটি পালন করতে হবে। অপ্রীতিকর কোনো কিছু পরিলক্ষিত হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। এছাড়াও আরএমপি’র তথ্য সেবা কেন্দ্রের হটলাইন নম্বরে ও পুলিশ কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করতে হবে। আরএমপি’র বিভিন্ন নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত সদস্যদের নিজ নিজ দায়িত্বে তৎপর থাকতে হবে। কোনো ধরনের শৈথিল্য দেখানো যাবে না, সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। সকলের সহযোগিতায় আসন্ন শারদী দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মোঃ রশীদুল হাসান, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও পুলিশ সদস্যবৃন্দ।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category