• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

শার্শায় ৭০পিস স্বর্ণের বারসহ প্রাইভেটকার জব্দ,আটক-২

দিনকাল বিডি / ১৩০ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩

সোহেল রানা, যশোর প্রতিনিধিঃ যশোরের শার্শা সীমান্ত থেকে ভারতে পাচারের সময় (৮ কেজি ১৬৩গ্রাম ওজনের ৭০পিস) স্বর্ণেরবারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ ঘটনায় স্বর্ণ বহনের অভিযোগে পাচারকারীদের ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় উপজেলার সীমান্তবর্তী কায়বা গ্রাম থেকে এ স্বর্ণের চালান সহ তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন, বেনাপোল পোর্ট থানার পুটখালি গ্রামের দেবেন মোড়লের ছেলে শফিকুল ইসলাম (২৯) ও চাঁদপুর জেলার কচুয়া উপজেলার বটদৈল গ্রামের রতন প্রধানের ছেলে আব্দুল হান্নান (২৮)। এসময় এক পাচারকারী পালিয়ে যায় বলে জানান বিজিবি।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের লে. কর্নেল মোহাম্মদ তানভীর রহমান, পিএসসি,জানান, ভারতে স্বর্ণ পাচারের উদ্যেশ্যে পাচারকারীরা কায়বা সীমান্ত দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচার হবে। এমন গোপন খবরে শার্শার পাঁচ কায়বা এলাকা থেকে ২১ বিজিবির অধিনায়কের নেতৃত্বে বিজিবি একটি বিশেষ টহল দল মেইন পিলার ১৭/৭ এস এর ২০ আর পিলার হতে আনুমানিক ০৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পাঁচকায়বা নামকস্থানে অভিযান পরিচালনা করে। এসময় একটি প্রাইভেটকারসহ দুইজনকে আটক করা হয়।

পরে প্রাইভেটকারের ষ্টারিংয়ের সামনে মিটারবক্সের মধ্যে বিশেষ কায়দায় লুকায়িত কসটেপে মোড়ানো অবস্থায় ৭০পিস স্বর্ণেরবার পাওয়া যায়। জব্দকৃত স্বর্ণের বাজার মুল্য ৬কোটি ৬৬লাখ ৯৬হাজার ৪শত ৮টাকা বলে জানান বিজিবি ওই কর্মকর্তা। এ ব্যাপারে আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category