• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম:
নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ নওগাঁর মান্দায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

শিশু ছাত্রকে বলৎকারের অভিযোগে মোংলায় মাদ্রাসা শিক্ষক আটক

দিনকাল বিডি ২৪ / ২৩০ Time View
প্রকাশঃ শনিবার, ৭ অক্টোবর, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি।।
হেফজ বিভাগে পড়ুয়া ১২ বছর বয়সের এক শিশু ছাত্রকে বলৎকারের অভিযোগে মোংলার আলহাজ্ব কোরবান আলী আলিম মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষক মো: রাসেল কে আটক করেছে মোংলা থানা পুলিশ।
শনিবার (০৭ অক্টোবর ) দুপুরে মোংলার দ্বীগরাজ এলাকা থেকে আটক করা হয় অভিযুক্ত ওই শিক্ষককে । এর আগে শিশু ছাত্রকে তিন মাস যাবৎ বলৎকারের বিষয়টি ৫ অক্টোবর লিখিত ভাবে মোংলা থানাকে অবহিত করে ওই ছাত্রের মামা।
এর পর পালিয়ে যায় অভিযুক্ত শিক্ষক রাসেল। শনিবার (০৭ অক্টোবর) স্থানীয় আওয়ামীলীগের এক নেতার মধ্যস্থতায় সমঝোতার চেস্টা করে শিক্ষক রাসেল। আর ওই সমঝোতার জন্য শিশুটির মা ও মামাকে দ্বীগরাজ যেতে বলা হয়। পরে পুলিশের পরামর্শে শিশুটির পরিবার দ্বীগরাজ যায়। সেখান থেকে আটক করা হয় শিক্ষক রাসেলকে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামসুদ্দিন আহম্মেদ জানান, গত ৫ অক্টোবর নির্যাতনের শিকার হওয়া শিশুটিকে নিয়ে মোংলা থানায় আসে তার আত্বীয়স্বজন। এর পর শিশুটির বক্তব্য শুনে পরিবারের পক্ষ থেকে দেওয়া লিখিত অভিযোগ টি গ্রহন করি। কিন্তু পালিয়ে থাকার কারনে অভিযুক্ত শিক্ষককে আটক করা যায়নি। আজ সমঝোতার জন্য শিশুটির পরিবারকে দ্বীগরাজ নেওয়া হলে সেখান থেকে শিক্ষক রাসেল কে আটক করা হয়। তিনি আরো জানান, আইনানুক সকল কার্যক্রম শেষে আদালতের মাধ্যমে আটক রাসেল কে কারাগারে পাঠানো হবে।

এদিকে শিশুটির মা জানান, তিনি খুলনার রুপসায় শশুর বাড়ীতে থাকেন। গত ৫ অক্টোবর তার শিশু সন্তান কান্নাকাটি করতে করতে তাকে বিষয়টি খুলে বলে। এর পর তিনি তার চাচীকে পাঠিয়ে মাদ্রাসা থেকে সন্তান কে শিশুটির নানার বাড়ীতে নিয়ে আসেন। তিনি অভিযোগ করেন, স্থানীয় আওয়ামীলীগের এক নেতা তাকে বিষয়টি সমঝোতা করার জন্য বিভিন্ন ভাবে চাপ দিচ্ছেন। তিনি নরপিচাশ শিক্ষক রাসেলের দৃষ্টান্তমুলক শাস্তি চান।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category