• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

শেখ হাসিনার উন্নয়ন ভাবনার অন্তর্ভুক্তিমূলক উদ্ভাবন হচ্ছে আশ্রয়ণ প্রকল্প-এমপি হেলাল

দিনকাল বিডি / ১৩৮ Time View
প্রকাশঃ শুক্রবার, ১০ মার্চ, ২০২৩

ওমর ফারুক,ষ্টাফ-রিপোর্টার-নওগাঁর আত্রাইয়ে সাহেবগঞ্জ পূর্বপাড়া আশ্রয়ণ প্রকল্পের নব-নির্মিত জামে মসজিদের আয়োজনে শুক্রবার (১০মার্চ) সকাল ১১ টায় মসজিদের শুভ উদ্বোধন করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন , নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) এর স্থানীয় সংসদ সদস্য, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণায় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল এমপি।

তিনি বলেন,প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উন্নয়ন ভাবনার অন্তর্ভুক্তিমূলক উদ্ভাবন ও চেতনা থেকে গ্রহণ করা হয়েছে আশ্রয়ণ প্রকল্প। এ প্রকল্পের মাধ্যমে গৃহায়নের সঙ্গে কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা,স্যানিটেশন, শিক্ষা,পেশাভিত্তিক প্রশিক্ষণসহ বিভিন্ন কার্যক্রম যুক্ত হয়েছে।

তিনি আরও বলেন,একটি গৃহ কিভাবে সামগ্রিক পারিবারিক কল্যাণে এবং সামাজিক উন্নয়নের প্রধান হাতিয়ার হতে পারে তার অনন্য দৃষ্টান্ত হল আশ্রয়ণ প্রকল্প।সাহেবগঞ্জ পূর্বপাড়া আশ্রয়ণ প্রকল্পের নব-নির্মিত জামে মসজিদের শুভ উদ্বোধন অনুষ্ঠানে এমপি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন,আত্রাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এবাদুর রহমান প্রামানিক, ভাইস-চেয়ারম্যান শেখ মোঃ হাফিজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আক্কাছ আলী প্রামানিক,যুগ্ম- সাধারণ সম্পাদক মোঃ আফছার আলী,মহিলা ভাইস-চেয়ারম্যান মমতাজ বেগম,ওসি মোঃ তারেকুর রহমান সরকারসহ মসজিদের মুসল্লীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category