• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

শেরপুরে অর্ধকোটি টাকার হেরোইন সহ স্বামী-স্ত্রী গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১২২ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩

রমেশ সরকার, শেরপুর প্রতিনিধি :
শেরপুরে অর্ধকোটি টাকার হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৪, জামালপুর। আটককৃতরা পরস্পর স্বামী-স্ত্রী। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রায় অর্ধকোটি টাকার ৪শত ৭২ গ্রাম হেরোইন। আটককৃত সুলতান মাহমুদ বাবু শহরের গৌরিপুর এপি- মধ্যশেরী উত্তর বাড়ই মহল্লার মৃত শাসছুল হুদার ছেলে এবং মুন্নি খাতুন সুলতান মাহমুদ বাবুর স্ত্রী।

২৫ জুলাই মঙ্গলবার সকালে র‌্যাব-১৪ এর পাঠানো প্রেস রিলিজ সূত্রে জানা গেছে,
গোপন সংবাদের ভিত্তিতে ২৪ জুলাই সোমবার বিকেলে স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল শেরপুর জেলা শহরে জনৈক রফিকুল ইসলামের ৩তলা বিশিষ্ট ভাড়া বাসায় সোমবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে আসামিরা একটি প্লাস্টিকের ব্যাগ জানালা দিয়ে নিচে ফেলে দেয়। পরে আসামী ও স্থানীয়দের উপস্থিতিতে ব্যাগটি উদ্ধার করে সেই ব্যাগ হতে ৪ শত ৭২ গ্রাম কথিত হেরোইন পাওয়া যায়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজার মূল্য ৪৭ লক্ষ ২০ হাজার টাকা।

এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের সহ তাদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category