• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

শ্রীপুরে পূর্ব শত্রুতার জেরে সীমানা প্রাচীর ভাঙচুর

দিনকাল বিডি / ১৮৩ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

শ্রীপুর, গাজীপুর:
গাজীপুরের শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের তেলিহাটী গ্রামে জমি সংক্রান্ত বিরোধে পূর্ব শত্রুতার জের ধরে নিজ দখলীয় পৈত্রিক সম্পত্তির সীমানা প্রাচীর রাতের আঁধারে ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা।

এ বিষয়ে ভুক্তভোগী তেলিহাটি ইউনিয়নের মৃত আব্দুল মজিদ মৃধার ছেলে নূরুল আমিন মৃধা ৫জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো আট/ দশ জনকে বিবাদী করে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন, একই এলাকার আবুল কাশেমের ছেলে নবী হুসেন, মৃত ছমির উদ্দিন কাজীর ছেলে জয়নাল আবদিন, মৃত হাসীর ছেলে সুরুজ মিয়া, সালেহ আহমদ এর ছেলে মঞ্জু মিয়া। উদয়খালী
গ্রামের মৃত কুদ্দুস প্রামাণিকের ছেলে মকবুল হোসেন।

ভুক্তভোগী নুরুল আমিন মৃধা জানান, তেলিহাটির একটি সরকারি খাসপুকুর দীর্ঘদিন যাবত লিজ নিয়ে মাছের চাষ করে আসছি। একটি কুচক্রী মহল পুকুর লিজ নেওয়াকে কেন্দ্রকরে আমার সাথে দীর্ঘদিন যাবত শত্রুতা পোষণ করে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছে। গত কয়েকদিন আগে আমার পুকুরের মাছ ধরে নিয়ে যায়। পরে আমি আদালতে ওদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করি। আদালতে মামলা চলমান রয়েছে। এই চলমান মালমা উঠানোর জন্য বিভিন্ন সময় আমাকে হুমকি দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় পৈত্রিক সূত্রে প্রাপ্ত ৭ শতাংশ জমি আমরা খাজনা খারিজ পরিশোধ করিয়া শান্তিপূর্ন ভাবে ভোগ দখলে নিয়োজিত আছি। উক্ত জমি আমাদের বিশেষ প্রয়োজনে বিক্রয় করার উদ্দেশ্যে জমির চার পাশে সীমানা প্রাচীর নির্মাণ সহ জমিতে টিনের ছাবরা নির্মান করিয়া রাখি। গত ০২/১২/২০২৪ ইং তারিখ দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে বিবাদীগন পূর্ব পরিকল্পিত ভাবে অজ্ঞাত নামা লোকজনদের নিয়া জমিতে প্রবেশ করিয়া টিনের ছাবরা ভাঙ্গীয়া নিয়া যায়। এবং উক্ত জমিনের সীমানা প্রাচীর ভেঙ্গে গুড়িয়ে দেয়। এ বিষয়ে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।

এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা শ্রীপুর থানার উপ- পরিদর্শক মো: জামান আলী জানান, একটি লিখিত অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্তপূর্বক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category