• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

শ্রীবরদীতে নৌকা প্রতীকের পথসভায় জনতার ঢল

দিনকাল বিডি ২৪ / ১২৫ Time View
প্রকাশঃ বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪

শেরপুর প্রতিনিধি : শেরপুর-৩ আসনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মুক্তিযোদ্ধা সন্তান এ.ডি.এম শহিদুল ইসলামের নির্বাচনী পথসভায় জনতার ঢল। মঙ্গলবার (০২ জানুয়ারী) সন্ধ্যায় রাণিশিমুল ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে টেঙ্গরপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এ পথসভা অনুষ্ঠিত হয়।

রাণিশিমুল ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সাজ মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এ.ডি.এম শহিদুল ইসলাম। তিনি বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে, বিশ্বের বুকে বাংলাদেশকে ধনী রাষ্ট্রে পরিণত করতে এবং ২০৪১ সালের ভিশন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আগামী ৭ জানুয়ারী নৌকা প্রতীকে ভোট দিয়ে বিশ্ব মানবতার মা জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।

রাণিশিমুল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ার পারভেজের সঞ্চালনায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ছালাহ উদ্দিন ছালেম। অন্যানের মাঝে বক্তব্য রাখেন ঝিনাইগাতী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিশ্বজিৎ রায়, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরো, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জুয়েল

আকন্দ, রাণিশিমুল ইউনিয়ন আওয়ামীলীগ যুগ্ম-সাধারন সম্পাদক ইয়াসির আরাফাত রনি, আ’লীগ নেতা এম এ মোনায়েম, যুবলীগ সভাপতি সাইফুল সাইফুল ইসলাম। এসময় আওয়ামীলীগসহ সহযোগি সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী ও কয়েক সহস্রাধিক বিভিন্ন শ্রেণি পেশার ভোটার ভোটার উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category