• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

সান্তাহারে গৃহবধূর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

দিনকাল বিডি / ১৯০ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩

খন্দকার মেহেদী হাসানআদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘি সান্তাহারে স্বামীর সাথে অভিমান করে তানিয়া বেগম (২২) নামের এক গৃহবধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গত সোমবার (৯ জানুয়ারি) রাতে সান্তাহার চা-বাগান ভাড়া বাসায় এ ঘটনাটি ঘটে। তানিয়া বেগম ময়মনসিংহ জেলার মুক্তাগাছা এলাকার রাকিব হোসেনের স্ত্রী। তারা স্বামী স্ত্রী ওই বাসায় ভাড়া থাকতো। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ময়মনসিংহ জেলার মুক্তাগাছা এলাকার রাকিব হোসেন ও তার স্ত্রী তানিয়া বেগম ২ মাস আগে সান্তাহার চা-বাগান এলাকায় বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমানের বাসা ভাড়া নিয়ে বসবাস করে স্বামী রাকিব ভ্রাম্যমান ব্যবসা করতো। গত সোমবার স্বামী স্ত্রীর মধ্যে মনমালিন্য হলে রাতে স্ত্রী তানিয়া শয়ন ঘরের বৈদ্যুতিক পাখার সাথে গলায় দড়ির ফাঁস দেয়। তাকে ঝুলন্ত দেখে তার স্বামী উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তানিয়াকে মৃত ঘোষনা করেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন, মৃত তানিয়ার মরদেহ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ময়না তদন্ত রির্পোট পাওয়া গেলে তার মৃত্যুর সঠিক কারন জানা যাবে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category