• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

সান্তাহারে ৬ষ্ট শ্রেনীর স্কুল ছাত্রী ধর্ষনের শিকার ধর্ষক গ্রেফতার

দিনকাল বিডি / ২৭৬ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘির সান্তাহারে ৬ষ্ট শ্রেনীর এক স্কুল ছাত্রী ধর্ষনের শিকার হয়েছে। পুলিশ ধর্ষক বায়েজিদ হোসেন (২২) নামের যুবককে গ্রেফতার করেছে। গত ২৬ অক্টোবর বুধবার রাত আড়াই টায় আদমদীঘি সান্তাহার কলসা রথবাড়ি এলাকায় এ ধর্ষনের ঘটনা ঘটে। গ্রেফতারকৃত বায়েজিদ হোসেন নওগাঁ জেলার মান্দা উপজেলার কশব (হেদায়েতী) গ্রামের আব্দুল মালেকের ছেলে। সে বৈশাখী অটোরাইস মিলের নৈশ্যপ্রহরী বলে জানা গেছে।
মামলা সুত্রে জানাযায়, আদমদীঘির সান্তাহারের কলসা রথবাড়ির বাসিন্দা ও পৌর বালিকা উচ্চবিদ্যালয়ের ৬ষ্ট শ্রেনির স্কুল ছাত্রী (১২) গত ২৫ অক্টোবর দিবাগত রাতে বাসায় খাবার পর শয়ন ঘরে ঘুমিয়ে পড়ে। রাত আড়াই টায় ওই ছাত্রী প্রাকৃতিক ডাকে সাড়া দিতে ঘরের বাহিরে বাসার পূর্বদিকে বৈশাখী গেটের সামনে গেলে ওঁৎপেতে থাকা বায়েজিদ হোসেন নামের যুবক ছাত্রীটির মুখ রুমাল দিয়ে বেঁধে পাশের জনৈক তোফাজ্জল হোসেনের বাড়ির পিছনে ঝোপের নিয়ে ধর্ষক করে। এসময় ছাত্রীর চিৎকারে পরিবারের লোকজন ঘুম থেকে জেগে ঘটনাস্থলে পৌঁছিলে ধর্ষনকারি বায়েজিদ হোসেন পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন ছাত্রীটিকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে ভর্তি করান। এ ব্যাপারে ওই ছাত্রীর বাবা বায়েজিদ হোসেনকে আসামী করে থানায় মামলা করলে পুলিশ বায়েজিদ হোসেনকে গ্রেফতার করে। মামলার তদন্তকারি সান্তাহার উপ পরিদর্শক উজ্জল মিয়া বলেন, ভিকটিমকে চিকিৎসার জন্য বগুড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আসামীকে বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category