• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

সান্তাহারের কুখ্যাত মাদক ব্যবসায়ী রহিমা গ্রেপ্তার ইয়াবা ও গাঁজা উদ্ধার

দিনকাল বিডি ২৪ / ১৬৩ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ আদমদীঘির সান্তাহার ফাঁড়ির পুলিশ ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও আড়াইশ গ্রাম গাঁজাসহ সান্তাহার পৌর এলাকার কুখ্যাত মাদক কারবারি রহিমা বেগম ওরফে সুটকি (৫০) কে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে সান্তাহার নতুন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদকের রানী বলে খ্যাত রহিমা বেগম ওরফে সুটকি সান্তাহার চাবাগান এলাকার নজরুল নজরুল ইসলামের স্ত্রী। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদকের মামলা রয়েছে বলে পুলিশ জানায়।
আদমদীঘি থানা পুলিশ জানায়, আদমদীঘির সান্তাহার পৌরসভার চাবাগান এলাকার রহিমা বেগম তার পরিবারের সকলেই মাদক কারবারির সাথে জড়িত রয়েছে। তাকে মাদকসহ প্রায় গ্রেপ্তার করে আদালতে প্রেরন করা হয়। আদালত কর্তৃক সে জামিনে মুক্তি পেয়ে পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। সম্প্রতি জনরোষে রহিমা বেগম বেশ কিছুদিন পালিয়ে থাকার পর সান্তাহার এসে পুনরায় মাদক ব্যবসা চালাচ্ছিল। গতকাল মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে সান্তাহার মাছবাজার এলাকায় রহিমা বেগম মাদক বেচাকেনা করছে এমন গোপন সংবাদের ভিক্তিতে সান্তাহার ফাঁড়ি পুলিশ ইনচার্জ পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সসহ সেখানে অভিযান চালিয়ে মাদকের রানী রহিমা বেগমের নিকট থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৫০ গ্রাম গাঁজা উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন গ্রেপ্তারকৃত রহিমা বেগমকে আদারতে প্রেরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category