• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

সাপাহারে পুকুরে বিষ প্রয়োগ করে ৫ লক্ষ টাকার মাছ নিধন

দিনকাল বিডি / ১৪৯ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩

স্টাফ রিপোর্টারঃ নওগাঁর সাপাহার উপজেলার শিরন্টি ইউনিয়নের খেড়ুন্দা গ্রামে একটি পুকুরে গ্যাস টেবলেট( বিষ) প্রয়োগ করে মনিরুল ইসলাম নামের এক মাছ চাষীর প্রায় ৫ লক্ষাধিক টাকার পোনা সহ বিভিন্ন প্রজাতীর মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। মাছ চাষি মনিরুল ইসলাম জানান খেড়ুন্দা গ্রামে অবস্থিত প্রায় এক একর জলা বিশিষ্ট একটি পুকুর ৩ বছর মেয়াদে লীজ নিয়ে তিনি মাছ চাষ করছিলেন। এ বছর ছিল তার লীজের শেষ বছর তাই ওই পুকুরে বিপুল পরিমানের বিভিন্ন প্রজাতীর মাছ তিনি রেখেছিলেন।
গত ১২ জানুয়ারী বৃহস্পতিবার দিবাগত রাতে পূর্বপরিকল্পিত ভাবে অজ্ঞাত দুর্বৃত্তের দল তার পুকুরে গ্যাস টেবলেট বা কিটনাশক ঢেলে দিয়ে পালিয়ে যায়। পরদিন সকালে পুকুরের সকল পোনা মাছ সহ বিভিন্ন প্রজাতীর ছোট বড় মাছ মরে পুকুরের পানিতে ভেসে উঠতে শুরু করে। নিরুপায় হয়ে ক্ষতিগ্রস্থ মাছ চাষি বিষয়টি স্থানীয় উপজেলা মৎস্য বিভাগকে অবগত করেন। মৎস্য বিভাগের লোকজন তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে পুকুরের পানি ও মাছ গুলো পর্যবেক্ষণ করেন। বিষ জাতীয় দ্রব্য প্রয়োগের কারনে মাছ মরে ভেসে উঠছে বলে প্রাথমিক ভাবে মৎস্য কর্মকর্তাগণ ধারনা করেন। এই অমানবিক ঘটনায় মাছ চাষি মনিরুলের প্রায় ৫ লক্ষ টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান। এ রিপোর্ট লেখা পর্যন্ত স্থানীয় থানায় কোন অভিযোগ দাখিল করা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category