• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

সুন্দরগঞ্জে নির্বাচনী ইশতেহার নিয়ে সাংবাদিকের সাথে জোট প্রার্থীর মতবিনিময়

দিনকাল বিডি ২৪ / ১৩০ Time View
প্রকাশঃ শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের মহাজোট প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি নির্বাচনী ইশতেহার নিয়ে সাংবাদিকের সাথে মতবিনিময় করেছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা জাতীয় পাটির কার্যালয়ে উপজেলার গণমাধ্যম কর্মীদের নিয়ে মতবিনিময় করেন। এ সময় নিয়ে তিনি তাঁর নির্বাচনী ইশতেহার পাঠ করে সাংবাদিকদের শুনান। ইশতেহারে তিনি গত পাঁচ বছরের উন্নয়নের ধারাবাহিকতা বর্ণনা করেন। গত নির্বাচনে তিনি করোনাকালিন সময়ের জন্য যেসব প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারেন নাই, তা বাস্তবায়ন করার প্রতিশ্রতি দেন।

পাশাপাশি আগামিতে এমপি নির্বাচিত হলে বেকার যুবকদের চাকরির ব্যবস্থা, চরের শিক্ষার মান উন্নয়ন, কাঁচা রাস্তা পাকা, বেসরকারি হাসপাতাল চালু করার প্রতিশ্রুতি দেন। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মন্ডল, পৌর জাপার সভাপতি ও পৌর মেয়র আব্দুর রশিদ রেজা সরকার ডাবলু, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক মতিয়ার রহমান পাটোয়ারী প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category