• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

১৩০ কোটি টাকা ব্যয়ে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

Reporter Name / ১৮৯ Time View
প্রকাশঃ শনিবার, ১৩ মে, ২০২৩

গৌতম কুমার মহন্ত,স্টাফ রিপোর্টার: নওগাঁর মহাদেবপুরে সংযোগ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল ১৩ মে শনিবার সকাল ১০টায় এ উপলক্ষে উপজেলার খাজুর ইউনিয়নের কুঞ্জবন বাটুলতলী এলকায় আয়োজিত সমাবেশে নওগাঁ-৩ মহাদেবপুর-বদলদাছী আসনের এমপি সড়ক ও সেতু মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছলিম উদ্দিন তরফদার সেলিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সড়ক উন্নয়ন কাজের ফলক উন্মোচন করেন।

মোট ৩৮ কিলোমিটার দীর্ঘ সড়কটির উন্নয়ন কাজ শেষ হলে নওগাঁ জেলা সদর ও মহাদেবপুর উপজেলার সাথে পোরশা উপজেলা এবং পাশ^বর্তী চাপাইনবাবগঞ্জ জেলার সড়ক যোগাযোগের উন্নয়ন সাধিত হবে। সড়ক ও জনপথ বিভাগ সওজ প্রকল্পটি বাস্তবায়ন করছে। সওজ পতœীতলার উপ-বিভাগীয় প্রকৌশলী মোজাম্মেল হক জানান, তিনটি গ্রæপে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

এরমধ্যে মহাদেবপুরের গ্রæপে বরাদ্দ করা হয়েছে ৩২ কোটি ৩৬ লক্ষ টাকা। এখানে মোট ৯ কিলোমিটার সড়কের মধ্যে এক কিলো ৩০০ মিটার সড়ক ২৪ ফুট চওড়া করে আরসিসি ঢালাই দেয়া হবে। বাকী অংশে সড়কের চওড়া হবে ১৮ ফুট। এছাড়া অন্য দুটি গ্রæপে যথাক্রমে ৬৫ কোটি টাকার বেশি ও ৩০ কেটি টাকার বেশি বরাদ্দ করা হয়েছে।

খাজুর ইউনিয়ন আওয়ামী সভাপতি ও ইউপি চেয়ারম্যান ও বেলাল উদ্দিন এর সভাপতিত্ব আয়োজিত সমাবেশে প্রধান অতিথিসহ অন্যান্যেও মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান, সড়ক ও জনপথ বিভাগ পতœীতলার উপ-বিভাগীয় প্রকৌশলী মোজাম্মেল হক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বদিউজ্জামান বদি, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুল হক বকুল, যুগ্ম সাধারণ সম্পাদক ডা: মজিবর রহমান, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মন্ডল, অর্থ সম্পাদক হাজী মোয়াজ্জেম হোসেন, মহাদেবপুর সদর ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাওসার আলী, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি প্রমুখ। এমপি সেলিম বর্তমান সরকারের আমলে বাস্তবায়িত নানা কর্মসূচির কথা উল্লেখ করে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় আনার আহŸান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category