• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম:
নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন নাটোরের নলডাঙ্গায় বসতবাড়িতে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ক্ষতি ৫ লাখ টাকা পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে রাজশাহীতে যুবদল ও মহিলা দলের বিক্ষোভ রাণীনগরে আগাম জাতের ধান কাটা শেষহতেই, শুরু হয়েছে আলু শরিষা লাগানোর মহা উৎসব বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার

আত্রাইয়ে চোরাই অটো চার্জার ভ্যানসহ তিনজন আটক

দিনকাল বিডি / ১০৯ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাই থানাপুলিশ অভিযান চালিয়ে বগুড়ার সান্তাহার থেকে তিনজন ভ্যান চোরকে আটক করেছে। এসময় চোরাই দুটি অটো চার্জার ভ্যান উদ্ধার করে পুলিশ। বুধবার আত্রাই উপজেলার মহাদিঘী এলাকা থেকে ভ্যানগুলো চুরি হয়। আটককৃতদের বিরুদ্ধে রাতেই মামলা রুজু করে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাহাব উদ্দীন বলেন, বুধবার উপজেলার মহাদিঘী এলাকা থেকে দুটি অটো চার্জার ভ্যান চুরি হয়ে যায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে রাতেই বগুড়ার সান্তার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় চুরি যাওয়া দুই অটো চার্জার ভ্যান উদ্ধারসহ তিনজনকে আটক করা হয়।

আটককৃতরা হলো-বগুড়ার সান্তার এলাকার উথরাইল গ্রামের শেখ মোহাম্মদের ছেলে আবু বক্কর,সান্তাহার চকসাবাদ গ্রামের আব্দুল জলিলের ছেলে নান্টু দেওয়ান ও নওগাঁ সদর উপজেলার ভবানীপুর গ্রামের আবুল হোসেনের ছেলে রবিউল ইসলাম। তাদের বিরুদ্ধে রাতেই ভ্যান চুরির ঘটনায় মামলা দায়ের করে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category