• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন নাটোরের নলডাঙ্গায় বসতবাড়িতে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ক্ষতি ৫ লাখ টাকা পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে রাজশাহীতে যুবদল ও মহিলা দলের বিক্ষোভ

আত্রাইয়ে স্বর্ণ ব্যবসায়ীর উপর হামলা স্বর্ণ ও নগদ টাকা ছিনতাই

দিনকাল বিডি / ১১০ Time View
প্রকাশঃ বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫

আব্দুল মজিদ মল্লিক,আত্রাই(নওগাঁ) থেকে: নওগাঁর আত্রাইয়ে এক স্বর্ণ ব্যবসায়ীর উপর হামলা করে স্বর্ণ ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার সন্ধ্যায় উপজেলার আহসানগঞ্জ হাট সংলগ্ন মালাধর ব্রিজে।

জানা যায়,আত্রাই সাব-রেজিষ্ট্রি অফিস সংলগ্ন রিংকু জুয়েলার্সের সত্তাধিকারী নান্টু প্রামাণিক (৪০) অন্যান্য দিনের ন্যায় ওই দিন সন্ধ্যায় তার দোকান বন্ধ করে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি দাঁড়িয়াগাথী গ্রামে যাচ্ছিলেন।

আহসানগঞ্জ হাট সংলগ্ন মালাধর ব্রিজে পৌঁছলে ছিনতাই কারীরা তার মাথায় লোহার রড দিয়ে প্রচন্ড আঘাত করে। এ সময় তিনি মাটিতে লুটিয়ে

পড়লে তাকে উপর্যুপুরী আঘাত করে তার ব্যাগে রক্ষিত ১৫ ভরি স্বর্ণ, ৩০০ ভরি চাঁদি ও নগদ ২ লাখ টাকা ছিনতাইকারীরা ছিনিয়ে নিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদিকে ঘটনাটি জানাজানি হলে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।সংবাদ পেয়ে নওগাঁ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কুদরত ই খোদা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আত্রাই থানার ওসি শাহাবুদ্দিন বলেন,এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। সঠিক তথ্য উদঘাটিত অন্তে আটককৃত ব্যক্তির নাম ঠিকানা জানানো হবে,তবে মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category