• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আদমদীঘিতে ট্রাক বাসের মুখোমুখি সংঘর্ষ চালক নিহত-আহত- ১২

দিনকাল বিডি ২৪ / ১৪২ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে রড বোঝাই ট্রাকের সাথে ঢাকাগামী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ট্রাক চালক নিহত ও বাসের চালক হেলপার ও যাত্রীসহ অন্তত: ১২জন আহত হয়েছে।

নিহত ট্রাক চালক নওগাঁ সদরের কোনাইল গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে এমরান হোসেন (২১)। গতকাল মঙ্গলবার (১৬ জানুয়ারী) সকাল সাড়ে ৬টায় নওগাঁ-ঢাকা মহাসড়কের আদমদীঘি উপজেলা হাসপাতালের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে বাস যাত্রী গাইবান্দা জেলার সুন্দরগঞ্জ উপজেলার দইচেরাচিয়া তারাপুর গ্রামের রেজাউল ইসলাম, ঢাকা স্টাফ কোয়াটার চকপাড়ার তনু মিয়া ও বরিশাল জেলার ঘাটাবাড়ি উপজেলার কলাঢেপা গ্রামের নাইম হোসেনকে আশংকাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

অপর আহতরা আদমদীঘি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শিরা জানান, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় মহাসড়কের আদমদীঘি হাসপাতালের গেটের সামনে ঢাকা থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রো-ট-১৮-৯৪০৯ নম্বর নওগাঁগামী রড বোঝাই একটি ট্রাক ও নওগাঁ থেকে ছেড়ে আসা যাত্রী নিয়ে ঢাকাগামী ঢাকা মেট্রো-ব- ১৪-৩০৫০ নম্বর শাহ ফতেহ আলী নামক বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

এই সংঘর্ষে বাস ও ট্রাকের সামনে অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক এমরান হোসেন নিহত ও বাস চালক রাকিব হাসান ও হেলপার মারুফ হোসেন এবং যাত্রীসহ অন্তত: ১২ জন আহত হয়। আহতদের তিনজনকে আশংকাজনক অবস্থায় বগুড়া শজিমেকে স্থানান্তর ও অপরদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী জানান, দুর্ঘটনায় কবলিত বাস ও ট্রাক পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনী প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category