• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আদমদীঘিতে দুই ট্রাকের সংঘর্ষে চালকসহ আহত ৪

দিনকাল বিডি ২৪ / ১৫১ Time View
প্রকাশঃ বুধবার, ৯ আগস্ট, ২০২৩

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে পোনামাছ বোঝাই ও ঔষধ কোম্পানির দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালকসহ ৪জন আহত হয়েছে। এদিকে ট্রাকে বহন করা বিপুল দেশীয় মাগুর মাছের পোনা বিনষ্ট হয়েছে। গুরুতর আহতদের মধ্যে পোনামাছ বোঝাই ট্রাক চালক রানীনগরের পারইল গ্রামের মোয়াজ্জেম হোসেন, একই গ্রামের মাছ ব্যবসায়ী লিটন ও অপর ট্রাক চালক পুরান বগুড়ার অশিস ঘোষকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে ও তার সহযোগী হাসান আলীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। গতকাল বুধবার (৯ আগষ্ট) বেলা ১২ টায় বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির অদুরে শিবপুর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ দুঘর্টনায় কবলিত ট্রাক আটক করেছে।
স্থানীয়রা জানায়, গতকাল বুধবার বেলা ১২ টায় ওই স্থানে ঢাকা মেট্রো-ড- ১৪-১৮৫২ নম্বর একটি মিনি ট্রাকে দেশী মাগুর মাছের পোনা বোঝাই করে পারইল থেকে ময়মনসিং যাবার পথে বিপরীত দিক থেকে আসা ঢকা মেট্রো-শ-১১-২৯৬৪ নম্বর জুয়েলিক র্ফামা নামের ঔষধ বহনকারি একটি গাড়ী মুখোমুখি সংঘর্ষ হয়। এত চালক ব্যবসায়ীসহ চারজন আহত ও বিপুল মাগুর মাছের পোনা বিনষ্ট হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, দুর্ঘটনা বিষয়য়ে আইনি প্রক্রিয়া চলছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category