• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আদমদীঘিতে ভুটভুটির ধাক্কায় মাদরাসা ছাত্র নিহত

দিনকাল বিডি / ২৪৪ Time View
প্রকাশঃ বুধবার, ১৬ নভেম্বর, ২০২২

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে সড়ক পারাপারের সময় নছিমন (ভুটভুিট) এর ধাক্কায় জুনায়েদ আলী (১১) নামের এক মাদরাসা শিশু ছাত্র নিহত হয়েছে। গত বুধবার ১৬ নভেম্বর বেলা ১২ টায় আদমদীঘি সোনালী ব্যাংকের সামনে সড়কে এ দুর্ঘটনা ঘেেট। নিহত জুনায়েদ আলী রানীনগর উপজেলার মধুপুর গ্রামের ব্যবসায়ী বাবু মিয়ার ছেলে। বাবু মিয়া দীর্ঘদিন যাবত আদমদীঘিতে বাসা ভাড়া নিয়ে মুদিদোকানি ব্যবসা করেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শিরা জানায়, গত বৃধবার বেলা ১২ টায় জুনায়েদ নামের মাদরাসা ওই ছাত্র বগুড়া-নওগাঁ সড়কের সোনালী ব্যংকের সামনে সড়ক পার হচ্ছিল। এসময় একটি নছিমন (ভুটভুটি) তাকে ধাক্কা দিলে ঘটনাস্থল জুনায়েদ পড়ে গুরুতর আহত হয়। তাকে প্রথমে আদমদীঘি ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। আদমদীঘি থানার উপ পরিদর্শক প্রদীপ কুমার বিষয়টি নিশ্চিত করে বলেন ভুটভুিট ও চালক আটক রয়েছে।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category