• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

দিনকাল বিডি ২৪ / ২৩৬ Time View
প্রকাশঃ রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪

বুলবুল আহম্মেদ,স্টাফ রির্পোটার:
বগুড়ার আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় পবিত্র কুমার (৫২) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার রাতে বগুড়া-নওগাঁ মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত পবিত্র নওগাঁ জেলার বদলগাছি উপজেলার সদর ইউনিয়নের ভুবন গ্রামের মৃত নারায়ণ চন্দ্রের ছেলে।

জানা যায়, শনিবার (৩ ফেব্রুয়ারি) রাতে ধানের চারা নিয়ে মোটরসাইকেলযোগে বদলগাছী থেকে আদমদীঘিতে আত্মীয়র বাড়ি যাচ্ছিলেন পবিত্র কুমার। পথেমধ্যে বগুড়া-নওগাঁ মহাসড়কে ইন্দইল নামক স্থানে দুই ট্রাকের সংঘর্ষ লাগে। আর অসাবধনতাবশত পবিত্রর মোটরসাইকেল ধাক্কা লাগে একটি ট্রাকে। ফলে ছিটকে পড়ে যায় সে। আর এতেকরে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন পবিত্রকে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্ত্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে একটি ট্রাক আটক করা হয়েছে। নিহত বেক্তির মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় সড়ক পরিবহন আইনে মামলা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category