• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

দিনকাল বিডি ২৪ / ১৫৬ Time View
প্রকাশঃ রবিবার, ৫ মে, ২০২৪

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ
বগুড়ার আদমদীঘিতে ইট বোঝাই ট্রাক্টরের ধাক্কায় আব্দুস ছালাম (৪২) নামের এক মোটরসাইকেল আরোহি ঘটনাস্থলেই নিহত হয়েছে। নিহত আব্দুস ছালাম আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির শিহাড়ী গ্রামের আমজাদ হোসেনের ছেলে তিনি নসরতপুর বাজারে উপহার সামগ্রি দোকান ব্যবসায়ী। গতকাল রোববার (৫ মে) সকাল সাড়ে ৯টায় আদমদীঘির নসরতপুর-বিহিগ্রাম আঞ্চলিক সড়কের মটপুকুরিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আদমদীঘি থানা পুলিশ মরদেহ উদ্ধার ও ট্রাক্টর আটক করলেও চালক ও হেলপাড় পালিয়েছে।

প্রত্যক্ষদর্শি ও পুলিশ জানায়, গত রোববার সকালে ব্যবসায়ী আব্দুস ছালাম তার মোটরসাইকেল যোগে উল্লেখিত সড়ক দিয়ে চাঁপাপুর বাজারের উদ্দেশ্যে যাবার সময় মটপুকুরিয়া নাম্ক স্থানে ইট বোঝাই ট্রাক্টরকে অতিক্রম করে সামনে উঠার সময় ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেলটি সড়কে পড়ে যায়। এসময় মোটরসাইকেল চালক আব্দুস ছালাম ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী জানান, এ ঘটনায় আইনী প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category