• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় অটোচার্জার চালক নিহত নারী ও দুই ছাগল আহত

দিনকাল বিডি ২৪ / ১৫৭ Time View
প্রকাশঃ শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ আদমদীঘির অদুরে ব্যাটারি চালিত অটোচার্জার ট্রলি ও নসিমন (ভুটভুটি) এর সংর্ঘষে আব্দল মুতন (৫৫) নামের অটোচার্জার ট্রলি চালক নিহত ও এক নারীসহ দুইটি ছাগল আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির অদুরে আশা ফিলিং স্টেশনের পাশে। নিহত আব্দুল মতিন আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউপির শিববাটী কান্ডারপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে। পুলিশ মরদেহ উদ্ধার ও দুর্ঘটনায় কবলিত অটোচার্জার ও ভুটভুটি আটক করেছে। এ ঘটনায় আইনী প্রক্রিয়া চলছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত শনিবার বিকেলে আদমদীঘি সদরের হাটে দুটি ছাগল কিনে এক অজ্ঞাত মহিলা ব্যাটারি চালিত অটোচার্জার ট্রলিতে তুলে সান্তাহারের উদ্দ্যেশে যাচ্ছিল। তারা মহাসড়কের আশা ফিলিং স্টেশনের পাশে পৌঁছিলে বিপরীত দিক থেকে আসা নসিমন (ভুটভুটি) সাথে সংঘর্ষ হয়। এতে ব্যাটারি চালিত অটোচার্জার ট্রলির বডি খুলে দুমড়ে মুচড়ে পাশে উল্টে গিয়ে চালক আব্দুল মতিন ও যাত্রী অজ্ঞাত ওই মহিলাসহ দুটি ছাগল মারাত্মক আহত হয়। স্থানীয়রা চালক আব্দুল মতিনকে প্রথমে আদমদীঘি ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অজ্ঞাত মহিলাকে নওগাঁ হাসপাতালে নেয়া হয়। রাত সাড়ে ৭টায় চালক আব্দুল মতিন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে মারা যায়। আহত অজ্ঞাত ওই মহিলার পরিচয় পাওয়া যায়নি। পরে স্থানীয়রা আহত দুই ছাগলকে জবাই করেন। পুলিশ মরদেহ উদ্ধারসহ ঘটনাস্থল থেকে ভুটভুটি ও অটোচার্জার জব্দ করেছে বলে থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category