• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের সাবেক সম্পাদক সাংবাদিক মনজুরুল আর নেই

দিনকাল বিডি ২৪ / ২৩৭ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ভোরের কাগজ আদমদীঘি উপজেলা প্রতিনিধি মনজুরুল ইসলাম আর নেই। তিনি গত বুধবার (১৪ ফেব্রæয়ারী) দিবাগত রাত ১১ টায় নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘির অদুরে মুরইল জয় ফিলিং স্টেশনের পূর্ব পাশে সড়কে এক দুর্ঘটনায় নিহত হয়েছেন। (ইন্নালিল্লাহি—-রাজিউন)।

সে আদমদীঘি উপজেলার উজ্জলতা গ্রামের মরহুম মোহাম্মাদ আলী মাস্টারের ছেলে। তার বয়স হয়েছিল ৪৯ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে এক মেয়ে নাতীনাতনিসহ বহু গুনগ্রাহি রেখে গেলেন। রাতেই পুলিশ তার দ্বি-খন্ডিত মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেছে।

নিহত সাংবাদিক মনজুরুল ইসলামের ভাই মোর্শারফ হোসেনের জানান তার ভাই সড়ক দুর্ঘনায় নাকি ছিনতাইকারির কবলে পড়ে নিহত হয়েছে। বিষয়টি সুষ্ট তদন্ত করে ব্যবস্থা নেয়ার জন্য পুলিশের নিকট দাবী জানান। তার আকষ্মিক মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে আদমদীঘি উপজেলার সকল সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে।

পারিবারিক সুত্রে জানাযায়, সাংবাদি মনজুরুল ইসলাম গত বুধবার দিবাগত রাত ১০টা পর্যন্ত গ্রামে টিইউ স্টার ক্লাবের অনুষ্ঠানে খাবার শেষে মোটরসাইকেল যোগে তার এক আত্মীয়কে দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর গ্রামে রেখে বাড়ি ফেরার পথে রাত ১১ টায় মহাসড়কের জয় ফিলিং স্টেশনের পূর্ব পাশে সড়কের উপড় দুর্ঘটনার কবলে পড়ে তিনি নিহত হন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দল তার দ্বি-খন্ডিত মরদেহ উদ্ধার করেন। তার মোটরসাইকেলটি সড়কের পাশে ক্ষতিগ্রস্থ অবস্থায় পড়ে ছিল। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী জানান, সড়ক দুর্ঘটনায় সাংবাদিক মনজুরুল ইসলাম নিহত হয়েছেন। এমন খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

সাংবাদিক মনজুরুল ইসলামের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিেেছন আদমদীঘি প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাফিজার রহমান, সম্পাদক বেনজীর রহমান, সাংবাদিক গোলাম মোস্তফা, খন্দকার মেহেদী হাসান, মিহির সরকার, আনোয়ার হোসাইন, আবু মুত্তালিব মতি, মমিন খান, মিজানুর রহমান, উজ্জল হোসেন, সান্তাহার প্রেসক্লাবের সভাপতি গোলাম আম্বিয়া লুলু, সম্পাদক খায়রুল ইসলাম, জিআরএম শাহজাহান, তোফায়ের আহমেদ লিটন, মনছুর রহমানসহ সকল সাংবাদিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category