• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

উলিপুরে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু

দিনকাল বিডি / ১৬৬ Time View
প্রকাশঃ বুধবার, ৩ মে, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে সড়ক দুর্ঘটনায় শাহরিয়ার হোসেন বাদল (১৯) নামে কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (৩ মে) বেলা ১১টায় উলিপুর-রাজারহাট সড়কে টিএনটি অফিস গেটের সামনে পাঠানপাড়া এলাকায়। বাদল পৌর শহরের নারিকেল বাড়ী কুড়ারপাড় এলাকার ফরিদুল ইসলাম বাবু’র ছেলে ও উলিপুর সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। এই দুর্ঘটনায় নিহতের এলাকায় শোকের ছায়া নেমে আসে।

জানা যায়, বাদল বুধবার বেলা ১১টায় উলিপুর শহর থেকে মোটরসাইকেলে বাড়ী যাওয়ার পথে টিএনটি অফিস গেটের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশা দেখে হার্ড ব্রেক করলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝে ছিটকে পড়ে মাথায় প্রচন্ড আঘাত পায়। স্থানীয় লোকজন গুরুত্বর আহত অবস্থায় বাদলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বরত ডাঃ ফারিয়া হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই সে মারা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category