• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

*এই সরকারকে পতন করেই ছাড়ব, সংবাদ সম্মেলন মিনু

দিনকাল বিডি ২৪ / ২২২ Time View
প্রকাশঃ শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: ২৮ অক্টোবরের পর রাজশাহীতে বিএনপির প্রায় এক হাজার ৩০০ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোঃ মিজানুর রহমান মিনু।

শনিবার সকালে সংবাদ সম্মেলন করে এ দাবি করেন তিনি।
এ সময় মিনু বলেন, ‘পুলিশ বাহিনী রাষ্ট্রের বাহিনী। তারা কোনো দলের বাহিনী না।
বিএনপির এই গণতান্ত্রিক আন্দোলনে আগামী দিনে রাজশাহীতে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার বন্ধ-সহ রাজশাহীতে শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ সহযোগিতা করবে।’

সংবাদ সম্মেলনে বিএনপি নেতা মিনু বলেন, ‘সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে সারা দেশের মতো রাজশাহী জেলা, মহানগর ও কেন্দ্রীয় নেতাকর্মীদের অকারণে গ্রেফতার এবং মিথ্যা বানোয়াট মামলা দিয়ে জেলখানায় পাঠিয়েছে। গ্রেফকারকৃতদের মধ্যে রয়েছেন রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন, জেলা বিএনপির আহŸায়ক আবু সাইদ চাঁদ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য সৈয়দ শরিফুল ইসলাম মার্শাল, জেলা বিএনপির সদস্য সিরাজুল ইসলাম, মহানগর বিএনপির সদস্য মনিরুজ্জামান শরিফ ও রাজপাড়া থানা বিএনপির সাবেক সভাপতি শওকত আলী প্রমুখ।’

তিনি আরও বলেন, গত বৃহস্পতিবার পর্যন্ত জেলায় ৭১৮ জন ও মহানগরে ৫৫৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (২৪ নভেম্বর) ও শনিবার আরও অন্তত ৫০জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে গত প্রায় এক মাসে অন্তত এক হাজার ৩০০ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বিএনপি নেতাকর্মীদের বাড়িতে গিয়ে হয়রানি করছে, স্ত্রী-সন্তানদের গালাগালি করছে। স্ত্রীকে গ্রেফারেরও চেষ্টা চলেছে।

এভাবে অব্যাহত হয়রানি করা হচ্ছে বিএনপির নেতাকর্মীদের।’
এক প্রশ্নের জবাবে মিনু বলেন, ‘বিএনপি’র অনেক নেতাকর্মী জীবনের ঝুঁকি নিয়ে মাঠে আছে। কেউ কেউ স্পট থেকে গ্রেফতার হয়েছে। তার পরও আন্দোলন থামেনি। আমরা আগামীতে এই সরকারকে পতন করেই ছাড়ব।

‘সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বিএনপি’র রাজশাহী মহানগর বিএনপির আহŸায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, সাবেক সভাপতি ও সাবেক সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগরীর সাবেক সহ-সভাপতি নজরুল হুদা, অ্যাডভোকেট রাইসুল ইসলাম, অ্যাডভোকেট মিতালী খাতুন, রওশন আরা পপি প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category