• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কুড়িগ্রামে পিকআপভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২, চালক গ্রেফতার

দিনকাল বিডি / ১৭০ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজারহাটে পিকআপভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিরাজুল ইসলাম (২৮) ও সেলিনা বেগম (৩৫) নামে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক পিকআপভ্যান চালক মিজানুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে, মঙ্গলবার (৪ জুলাই) সকালে উলিপুর-রাজারহাট সড়কের মিলেরপাড় এলাকায় উলিপুরগামী একটি পিকআপভ্যান ও রাজারহাটগামী একটি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী সিরাজুল ইসলাম মারা যান। এ সময় ওই অটোরিকশার আরও ছয়জন যাত্রী গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেলিনা বেগম মারা যান। পরে গুরুতর আহত ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
নিহত সিরাজুল ইসলাম উলিপুর উপজেলার নাওডাঙ্গা গ্রামের আব্দুল গফফার আলীর পুত্র এবং সেলিনা বেগম রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নের বাসিন্দা।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল্লাহিল জামান বলেন, ঘটনাস্থল থেকে ঘাতক পিকআপভ্যান জব্দ ও চালককে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category