• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত

দিনকাল বিডি / ১৩২ Time View
প্রকাশঃ শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
কুষ্টিয়ার মিরপুরে ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আরো তিনজন।

শুক্রবার (৩১ জানুয়ারি) ভোরে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের রানাখরিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কয়েকজন যাত্রীসহ সিএনজি অটোরিকশাটি কুষ্টিয়া থেকে ভেড়ামারা অভিমুখে যাচ্ছিল। পথিমধ্যে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের রানাখরিয়া নামক স্থানে বিপরিত দিক থেকে আসা দ্রুতগামী পাথর বোঝায় ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে তানিয়া খাতুন নামে সিএনজি যাত্রী ও সিএনজি চালক ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত তিনজনকে কুষ্টিয়ার আড়াইশ’ শয্যার হাসপাতালে নেয়া হয়। নিহত সিএনজি চালকের পরিচয় পাওয়া যায়নি।

কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন জানান, সকালে পাবনা থেকে কুষ্টিয়াগামী পাথর বোঝাই একটি ট্রাক কুষ্টিয়া থেকে ঈশ্বরদীগামী একটি অটোরিকশাকে চাপা দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category