• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কুড়িগ্রামে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল কলেজ শিক্ষার্থীর

দিনকাল বিডি / ২১৪ Time View
প্রকাশঃ বুধবার, ৫ অক্টোবর, ২০২২

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মধ্যে রাতে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোশাররফ হোসেন (২০) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার রাত একটার দিকে উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের ভূরুঙ্গামারী- সোনাহাট স্থলবন্দর সড়কের ঘুন্টিঘর এলাকায় মর্মান্তিক এই দূর্ঘটনাটি ঘটে। মৃত ওই কলেজ ছাত্র সোনাহাট স্থলবন্দর কাঁচা বাজার এলাকার আক্কাস আলীর ছেলে। নিহত মোশারফ সোনাহাট ডিগ্রি কলেজের ছাত্র বলে জানা গেছে।

এলাকাবাসী জানায়, বুধবার (০৫ অক্টোবর ) রাত ১টার দিকে সোনাহাট স্থলবন্দর থেকে তিন বন্ধু মোটর সাইকেলে ভূরুঙ্গামারী সদরে আসছিলো। তারা ভূরুঙ্গামারী- সোনাহাট স্থলবন্দর সড়কের ঘুন্টিঘর এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা অপর এক মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিন বন্ধু মোশারফ, শরিফুল ও মাইদুল গুরুত্বর আহত হয়।

পরে আশ পাশের লোকজন এগিয়ে এসে মুমুর্ষূ অবস্থায় তাদেরকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। বুধবার ভোরে মোশাররফ হোসেনের মৃত্যু হয়। অপর ২ জন চিকিৎসাধীন আছে।
বঙ্গ সোনাহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাইনুল ইসলাম লিটন ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category