• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় ট্রলি চালক নিহত

দিনকাল বিডি ২৪ / ২২৫ Time View
প্রকাশঃ শনিবার, ১১ নভেম্বর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে পেছন থেকে ট্রলির ধাক্কায় ট্রলির চালক সোহাগ (১৯) নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সোনাদিঘি নামক জায়গায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ট্রলি চালক উপজেলার আলিমগঞ্জ গোপালপুর গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জগামী সিমেন্ট ভর্তি ট্রাক ও রাজশাহীগামী সওদাগর ট্রান্সপোর্টের ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে রাস্তার পাশে সিমেন্ট ভর্তি ট্রাকটি পড়ে যায়।
সওদাগর ট্রান্সপোর্টের গাড়িটি হঠাৎ থেমে যায়। এসময় পেছনে থাকা ট্রলি ধাক্কা দিলে ট্রলি চালক ঘটনাস্থলেই মারা যায়।
অন্য দুই গাড়ির চালক ও হেলপারেরা দ্রæত পালিয়ে যায়। এই ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
গোদাগাড়ী মডেল থানার ওসি জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে আছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category