• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

চট্টগ্রামের গ্রাহকরা গ্রামীণ ফোন’র ইন্টারনেট সেবার চরম ভোগান্তিতে: গ্রামীণ ফোন ব্যবহার ছেড়ে দেয়ার চিন্তা মগ্ন

দিনকাল বিডি ২৪ / ১৩৬ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪

এম, এ কাশেম, জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: এখনকার আগে ইন্টারনেট সেবার ভোগান্তিতে পড়ে গ্রাহকরা সে সময় দেশের ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকার কে দোষারোপ করতো। এবং সেই সাথে সংশ্লিষ্ট মন্ত্রী জুনাঈদ আহমেদ পলক কে সরাসরি দায়ী করতো।
কিন্তু, এখন তো আর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নেই। এবং সংশ্লিষ্ট মন্ত্রী জুনাঈদ আহমেদ পলক ও নেই। তখন ইন্টারনেট এর জন্য আওয়ামী লীগ সরকার ও মন্ত্রী পলক কে দায়ী করা হতো। কিন্তু, এখন কে দায়ী? পুরো চট্টগ্রাম (উত্তর) জুড়ে ইন্টারনেট যে একেবারেই গতি হীন! এর জবাব দিবে কে?
গ্রামীণ ফোন এর প্রতিষ্ঠাতা ও বর্তমান দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রদান উপদেষ্টা ড. ইউনুস সাহেব একটু খবর নিয়ে ইন্টারনেট এর গতি সম্পর্কিত দুর্নাম এর কবর রচনা করতে এগিয়ে আসবেন কি? পুরো চট্টগ্রাম (উত্তর) এ গ্রামীণ ফোন এর ইন্টারনেট গ্রাহকদের চরম ভোগান্তিতে ফেলে দিয়েছে গ্রামীণ ফোন কর্তৃপক্ষ!
গত ৫ আগষ্টের পর থেকে গ্রামীণ ফোন’র ইন্টারনেট সেবার গ্রাহকরা গতিহীন ইন্টারনেট এর প্রাণ ফিরে আসায় স্বাচ্ছন্দ্য বোধ করে সোৎসাহে গ্রামীণ ফোন’র ইন্টারনেট ব্যবহার করে আসছিলো। কিন্তু, ক’দিন যাবত হঠাৎ করে তা আবার পূর্বাবস্থায় ফিরে অবস্থা দেখা দেয়ায় গ্রামীণ ফোন ব্যবহার করার ওপর এক ধরনের অনিহা চলে আসতে থাকার উপক্রম।
এ মতাবস্থায় গ্রামীণ ফোন কর্তৃপক্ষ যদি গ্রাহকদের জন্য ইন্টারনেট সেবার বিশেষ সুবিধা স্বরূপ নেটওয়ার্কের গতি না বাড়িয়ে দেন তাহলে হয়তো বা অনেকেই গ্রামীণ ফোন ব্যবহার করা ছেড়ে ও দিতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category