• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

চট্টগ্রামের বাঁশখালীর সরলে পূর্ব শত্রুতার জের ধরে দু’পক্ষের গোলাগুলি: উভয়পক্ষের আহত ৩০

দিনকাল বিডি ২৪ / ৮৮ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম ::

চট্টগ্রামের বাঁশখালীর সরলে লবণ মাঠ নিয়ে পূর্ব বিরোধের জের ধরে হামলা ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ সহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শী সূত্র জানায়।
গুরুতর আহত ও গুলিবিদ্ধ মোহাম্মদ ফোরকান (৩২), মোহাম্মদ মাহিম (২০), আজিজুর রহমান (৫২), নুর হোসেন (৩৮), মোহাম্মদ দেলোয়ার (৩৯), শাহজাহান (৩২), মোহাম্মদ রুবেল (৩৩), জমির উদ্দীন (৫৩) ও আবদুল করিম (৪৭) কে প্রথমে বাঁশখালী ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল ৩টার দিকে বাঁশখালী উপজেলার উপকূলীয় সরল ইউনিয়নের উত্তর সরল নতুন বাজার এলাকায় এই হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। বর্তমানে ঘটনাস্থল সরল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সূত্রে পাওয়া খবরে জানা গেছে, মঙ্গলবার দুপুরে উত্তর সরল এলাকার জাফর আহমদের পুত্র দেলোয়ার হোসেন লবণ মাঠ থেকে ফেরার পথে নতুন বাজার এলাকায় পৌঁছালে লবণ মাঠ নিয়ে পূর্ব থেকে বিরোধ থাকা স্থানীয় আওয়ামী লীগ অনুসারীরা দেলোয়ারকে আটকে রেখে মারধর করেন।
এই খবর ছড়িয়ে পড়লে দেলোয়ারের পক্ষের লোকজন তাকে উদ্ধারে এগিয়ে আসলে তাদের ওপর ও হামলা করা হয়। এ সময় দেলোয়ারের লোকজন প্রতিরোধের চেষ্টা করলে তাদের ওপর গুলিবর্ষণ করা হয় বলে জানান আহতরা।
গুলিবিদ্ধ ও আহতরা হলেন, মাহিন (১৭), ফোরকান (৩৬), শাহাজান (৩২), শাকিল (২২), রোবেল (৩৩), রাকিব (২১), নুর হোসেন (৩৮), জমির (৫২), আজিজুর রহমান (৪৯), রোকমান (২৫) আনি (২৮), সৈয়দ নূর (৪৬), নয়ন (২০), শাকিল (২৩), শাহাব উদ্দীন (৩৪), ইউনুস (৫১), ফারবেছ (২৪), রাশেদ (২৫), হাবিব (২৬), শাকিব (২৮), আবদুল আলিম (৪৭), তৈয়ব (৫৪), আবু তালেব (৬২) ও ফরিদ (৫৩)।
আহতদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রত: গুলিবিদ্ধ মোহাম্মদ মাহিম জানান, আমরা দেলোয়ারকে উদ্ধার করতে গেলে আমাদের ওপর হামলা ও গুলিবর্ষণ করা হয়। হামলাকারীরা সকলে আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম ও আবদুল্লাহ কবির লিটনের অনুসারী।
বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম জানান, বাঁশখালীর সরলে দীর্ঘদিন ধরে দু’টি পক্ষের মাঝে লবণ মাঠ নিয়ে বিরোধ চলে আসছে। আমরা বার বার উভয় পক্ষকে শান্ত রাখার চেষ্টা করেছি। খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। বর্তমানে ঘটনাস্থল এলাকায় পুলিশ ও সেনাবাহিনী মোতায়ন রয়েছে বলে জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category