• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

চট্টগ্রামের মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী সহ নিহত ২

দিনকাল বিডি / ৯৯ Time View
প্রকাশঃ শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ে মাত্র চার ঘণ্টার ব্যবধানে পৃথক সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী যুবক ও এক এসএসসি পরীক্ষার্থী যুবতী নিহত হয়েছেন।
নিহতরা হলেন-মীরসরাই উপজেলার ৭ নং কাটাছরা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের তেতৈয়া এলাকার শ্যামসুন্দর মহাজন বাড়ির শিবু চন্দ্র নাথের পুত্র সীমান্ত দেবনাথ (২৮) ও উপেজলার নিজামপুর এলাকার ইয়াসিন মিয়ার স্ত্রী এসএসসি পরীক্ষার্থী সাদিয়া আফরীন জুঁথি (২১)।
শুক্রবার (৪ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার মিঠাছরা বাজারের অদুরে ও রাত সাড়ে ৮টার দিকে বড় তাকিয়া বাইপাস এলাকায় পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
নিহত সীমান্ত নাথের স্বজন রুপন চন্দ্র নাথ জানান, সীমান্ত বিকেলে মোটরসাইকেল যোগে সে সীতাকুণ্ডে তার এক আত্মীয়ের সাথে দেখা করতে যাচ্ছিলেন। পথে মিঠাছরা বাজারের উত্তর পাশে মুচি পোল এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারালে তিনি তা থেকে ছিটকে পড়েন। স্থানীয় অধিবাসীরা তাকে উদ্ধার করে উপজেলা মস্তান নগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে অবস্থাচট্টগ্রাম বেগতিক দেখে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
নিহত সীমান্ত নাথের জোরারগঞ্জ- আবুরহাট সড়কে একটি ফ্রিজ মেকানিকের দোকান রয়েছে।
মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত: চিকিৎসক ডাঃ ফাহিম ফেরদৌস বলেন, সন্ধ্যা ৬টায় সীমান্ত নাথকে হাসপাতালে আনা হয়। তবে, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, বিকেলে নিজের মোটরসাইকেল (চট্ট মেট্রো-হ ১৮-৭২৩৮) নিয়ন্ত্রণ হারিয়ে সীমান্ত দেবনাথ নামের একজন নিহত হয়েছে। মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
একই দিন রাত সাড়ে ৮টায় উপজেলার বড় তাকিয় বাইপাস এলাকায় বাসের ধাক্কায় সাদিয়া আফরীন জুঁথি নামে এক এসএসসি পরীক্ষার্থী ওনিহত হয়েছেন।
সাদিয়ার স্বামী ইয়াসিন জানান, জুথি বাসা থেকে বড় তাকিয়া দুয়ারু এলাকায় তার নানা বাড়ি যাচ্ছিলো। বাস থেকে নেমে ব্যাটারিচালিত রিকশাযোগে যাওয়ার পথে বাসের ধাক্কায় তার মৃত্যু হয়।
নিহতা জুঁথি স্থানীয় আবুল কাশেম বালিকা উচ্চ বিদ্যালয় থেকে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category