• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম:
নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন নাটোরের নলডাঙ্গায় বসতবাড়িতে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ক্ষতি ৫ লাখ টাকা পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে রাজশাহীতে যুবদল ও মহিলা দলের বিক্ষোভ রাণীনগরে আগাম জাতের ধান কাটা শেষহতেই, শুরু হয়েছে আলু শরিষা লাগানোর মহা উৎসব বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার

চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও যুবদল নেতা আরিফকে গ্রেপ্তার করেছে পুলিশ

দিনকাল বিডি ২৪ / ১৬৪ Time View
প্রকাশঃ শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩

এম, এ কাশেম, ব্যুরো প্রধান ‘দিনকাল’ বিডি ২৪ চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ ও যুবদল নেতা আরিফুর রহমান আরিফকে গ্রেপ্তার করেছে নগরীর বন্দর থানা পুলিশ।

শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে জুমার নামাজের পরে নগরের বন্দর থানার কলসি দিঘি সড়কে গণসংযোগ ও লিফলেট বিতরণের সময় তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনজুরুল কাদের মজুমদার।

তিনি বলেন, একটি পুরাতন মামলায় অজ্ঞাত আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে এম এ আজিজ ও আরিফুর রহমান আরিফকে গ্রেপ্তার করায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর

বিএনপি’র আহবায়ক ডাঃ শাহাদাত হোসেন ও সদস্য সচিব আবুল হাশেম বক্কর।
বিবৃতিতে নের্তৃবৃন্দ বলেন, আসন্ন ৭ জানুয়ারীর আসন ভাগাভাগির ডামি নির্বাচন একতরফা ভাবে করে আবারও রাষ্ট্রক্ষমতা দখল করতে আওয়ামী সরকার বিএনপি নের্তবৃন্দকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করছে। বিএনপিকে নর্তৃত্বশুন্য করতেই সরকার বিএনপির সিনিয়র নের্তৃবৃন্দকে ধারাবাহিক ভাবে গ্রেপ্তার করে যাচ্ছে।

বর্তমান সরকার বিএনপির নের্তৃত্বে চলমান একদফার অসহযোগ আন্দোলনে ভীত হয়ে পড়েছে। তাই সরকার গ্রেপ্তার নির্যাতন চালিয়ে বিএনপি’র আন্দোলন দমন করার চেষ্টা করছে। এর ধারাবাহিকতায় পরিচ্ছন্ন রাজনীতিবিদ বিএনপি নেতা এম এ আজিজ ও যুবদল নেতা আরিফকে গ্রেপ্তার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category