• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

চট্টগ্রাম ১ মীরসরাই আসনে বিএনএফ মনোনীত প্রার্থী এম এম ইউসুফ’র গণসংযোগ

দিনকাল বিডি ২৪ / ১৭৮ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩

এম, এ কাশেম, ব্যুরো প্রধান ‘দিনকাল বিডি ২৪’ চট্টগ্রাম : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী এলাকা চট্টগ্রাম ১ মীরসরাই আসনে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) মনোনীত টেলিভিশন প্রতীকের প্রার্থী, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) এর কেন্দ্রীয় কমিটির জয়েন্ট সেক্রেটারী ও চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক, সাংবাদিক উন্নয়ন পরিষদ চট্টগ্রাম জেলার সভাপতি এবং

বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সহ-সভাপতি
লায়ন এম, এম ইউসুফ তার নির্বাচনী প্রতীক টেলিভিশন এ ভোট প্রার্থনায় শুক্রবার (২৯ ডিসেম্বর) দিনভর মীরসরাইয়ের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন।
তিনি সকালে বারইয়ারহাট পৌরসভা বাজারে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের সাথে করমর্দন করে কৌশল বিনিময় করেন।

এর পর তিনি উপজেলার ১ নং করেরহাট ও ২ নং হিঙ্গুলী ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগে গিয়ে বিভিন্ন বয়সী নারী-পুরুষের সাথে সাক্ষাত করে তার টেলিভিশন প্রতীকে ভোট প্রদানের আহবান জানান।

বিএনএফ মনোনীত টেলিভিশন প্রতীকের প্রার্থী এম, এম ইউসুফ তার নিজ গ্রামের বাড়ি এলাকা আজম নগর ও পূর্ব হিঙ্গুলী-ইসলামপুর গ্রামের বিভিন্ন নারী-পুরুষের সাক্ষাতে তাদের সুখ-দুঃখের কথা শোনেন।

তিনি নির্বাচিত হলে এলাকার বিভিন্ন সমস্যার সমাধানে কাজ করে যাওয়ার অঙ্গিকার ব্যাক্ত করেন। এবং এলাকার মানুষের ভাগ্যেন্নয়নে নিজেকে সব সময় পাশে পাওয়ার আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category