• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

চট্টগ্রাম ১ মীরসরাই আসনে নৌকা পক্ষের হামলা ঈগল’র ৬- কর্মী আহত

দিনকাল বিডি ২৪ / ১৮২ Time View
প্রকাশঃ শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪

এম, এ কাশেম চট্টগ্রাম থেকে : জাতীয় সংসদের নির্বাচনী এলাকা চট্টগ্রাম ১ মীরসরাই আসনে আওয়ামী লীগ মনোনীত, আওয়ামী লীগ সরকারের সাবেক গণপূর্ত মন্ত্রী ও স্থানীয় আওয়ামী দলীয় এমপি এবং বর্তমান কেন্দ্রীয় আওয়ামী লীগের

প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের পুত্র মাহবুবুর রহমান রুহেল এর নৌকা পক্ষের সন্ত্রাসী হামলায় আওয়ামী লীগ থেকে মনোনয়ন বঞ্চিত হওয়া চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস ও মীরসরাই উপজেলা পরিষদের সাবেক আওয়ামী দলীয় চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিনের ঈগল প্রতীকের ৬ জন কর্মী/সমর্থক আহত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সূত্রে পাওয়া খবরে প্রকাশ-বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে মীরসরাই উপজেলার ১৬ নং সাহেরখালী ইউনিয়নের ডোমখালীতে এ হামলার ঘটনা ঘটেছে। এতে গিয়াস উদ্দিনের ঈগল প্রতীক এর ৬ কর্মী আহত হয়েছে।

আহতরা হলেন, বেলায়েত হোসেন (৬৫), ওমর ফারক রুবেল (২৮), ফজলুল করিম (৪০), রাসেদুল আবরার (২২), জসিম উদ্দিন (৩২) ও কামরুল ইসলাম (৪৩)। আহতদের মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তান নগর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিনের প্রধান নির্বাচনী সমন্বয়ক যুবলীগের সদস্য নিয়াজ মোর্শেদ এলিট জানান, বৃহস্পতিবার দুপুরে সাহেরখালী ইউনিয়নের ডোমখালী গোপাল সর্দার বাড়িতে ঈগল প্রতিকের ভোটার স্লিপ বিতরণের সময় নৌকার প্রার্থী মাহবুব উর রহমানের অনুসারী রিপন, ইমতিয়াজ, অভি, মিনহাজুল, রবি জাবেদ সহ ১০-১২ জনের একটি গ্রুপ তাদের ওপর হামলা চালায়।

হামলায় আমাদের কর্মী গুলো আহত হয়েছে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে ভর্তি করানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে সাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী হামলার বিষয়টি অস্বীকার করে বলেন, তারা নির্বাচন বানচালের জন্য মিথ্যাচার করছে। স্বতন্ত্র প্রার্থীর লোকদের মধ্যে ঝামেলা হয়েছে। শুধু শুধু নৌকার প্রার্থীর কর্মীদের উপর দোষ চাপানো হচ্ছে।

মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম জানান, সাহেরখালী ইউনিয়নের ডোমখালী এলাকায় এক পক্ষের সাথে অন্য পক্ষের কমীদের হাতাহাতির কথা শুনেছি। তবে, এ বিষয়ে কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category