• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এক নারীর আত্মহত্যা

দিনকাল বিডি ২৪ / ১৩৩ Time View
প্রকাশঃ সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪

মোঃ ইব্রাহীম, স্টাফ রিপোটার- চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গলায় ফাঁস দিয়ে এক নারী আত্মহত্যা করেছে। নাচোল থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার জানান, নাচোল পৌর এলাকার কলেজ মোড়(মমিনপাড়া) মহল্লার ইসমাইল হোসেনের স্ত্রী ২ সন্তানের জননী মুক্তারা বেগম(৪০) দীর্ঘদিন যাবত মানসিক রোগে আক্রান্ত ছিল। আজ সোমবার সকাল আনুমানিক ৫টার দিকে বাড়ি থেকে বেরিয়ে সকলের অগচরে বাড়ির বাইরে আমগাছে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে।

নীহতের স্বামী ইসমাইল হোসেন জানান, গত ৩ বছর যাবত সে মানসিক রোগে আক্রান্ত ছিল। সে(মুক্তারা বেগম) ইতিপূর্বে বেশ কয়েকবার আত্মহত্যার চেষ্টা চালায়। কিন্তু পরিবারের সদস্যরা জানতে পারাই সে আত্মহত্যা করতে পারেনি। এক ছেলে ও এক মেয়ের জননী মুক্তারা বেগমের মৃত্যুতে তার পরিবারে শোকের মাতম চলছে। লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নাচোল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category