• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি’র ১০ দিন ব্যাপী কর্মসূচি

দিনকাল বিডি ২৪ / ১১৪ Time View
প্রকাশঃ শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪

স্টাফ -রিপোর্টার, মোহাম্মদ ওসামা
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র উদ্যোগে
১০ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে

আজ ৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার দুপুর ১২ টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর সভাপতিত্বে দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক যৌথসভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী উপস্থিত ছিলেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সভায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব, যুগ্ম মহাসচিববৃন্দ, সাংগঠনিক ও সহ-সাংগঠনিক সম্পাদকবৃন্দ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক ও সদস্য সচিব, ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সাবেক আহবায়ক ও সদস্য সচিব, ঢাকা বিভাগের সকল মহানগর ও জেলা সমূহের সভাপতি/আহবায়ক, সাধারণ সম্পাদক/সদস্য সচিব এবং কেন্দ্রীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি/আহবায়ক ও সাধারণ সম্পাদক/সদস্য সচিবগণ উপস্থিত ছিলেন। সভার শুরুতে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা করা হয়।

সভায় সর্বসম্মতিক্রমে নিম্নলিখিত সিদ্ধান্তসমূহ গৃহীত হয়।

১। ৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঐ দিন সকাল ৬ টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় কার্যালয়গুলোতে দলীয় প্রতাকা উত্তোলন করা হবে।
২। দিবসটি উপলক্ষে বিএনপি’র উদ্যোগে ০৬ নভেম্বর ২০২৪, বুধবার দিবসটি বুদ্ধিজীবীদের সমন্বয়ে আলোচনা সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
৩। দিবসটি উপলক্ষে ৭ নভেম্বর সকাল ১০ টায় দলের জাতীয় নেতৃবৃন্দসহ সকল পর্যায়ের নেতাকর্মী মহান স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর মাজারে পুস্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন।
৪। দিবসটি উপলক্ষে ৮ নভেম্বর ২০২৪, শুক্রবার রাজধানীতে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হবে।
৫। দিবসটি উপলক্ষে জেলাগুলোতেও র‌্যালী অনুষ্ঠিত হবে।
৬। এছাড়াও দিবসটি উপলক্ষে দলের অঙ্গ ও সহযোগী সংগঠন স্ব স্ব উদ্যোগে আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচি পালন করবে।
৭। ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস এর উদ্যোগে সন্ধ্যা ৬-৩০ টায় জাতীয় শহীদ মিনারে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এবং জাসাস এর উদ্যোগে বিভাগীয় শহরগুলোতেও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
৮। ৭ নভেম্বরের ডকুমেন্টরী (ভিডিও, স্থিরচিত্র) ইলেকট্রনিক, প্রিন্ট মিডিয়াসহ ফেসবুক, ইউটিউব, অনলাইনে প্রকাশ করা হবে।
৯। ৭ নভেম্বর জাতীয় বিপ্ল¬ব ও সংহতি দিবস উপলক্ষে পোষ্টার ও ক্রোড়পত্র প্রকাশ করা হবে।
১০। অনুরুপভাবে দেশব্যাপী বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে স্থানীয় সুবিধানুযায়ী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ওপর আলোচনা সভাসহ অন্যান্য কর্মসূচি যথাযোগ্য মর্যাদায় পালিত হবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category