• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম:
নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন নাটোরের নলডাঙ্গায় বসতবাড়িতে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ক্ষতি ৫ লাখ টাকা পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে রাজশাহীতে যুবদল ও মহিলা দলের বিক্ষোভ রাণীনগরে আগাম জাতের ধান কাটা শেষহতেই, শুরু হয়েছে আলু শরিষা লাগানোর মহা উৎসব বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার

জামালপুরে নির্যাতনের অভিযোগে স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে গৃহবধূর মামলা

দিনকাল বিডি ২৪ / ১৭৩ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩

জিল্লুর রহমান রতন, জামালপুর :

জামালপুরের মেলান্দহে রাফিয়া সুলতানা (৩১) নামে এক গৃহ বধুকে স্বামী ও তার পরিবার কর্তৃক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ১৩ জুলাই বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ জামালপুরে রাফিয়া সুলতানা বাদী হয়ে মামলা (নং১০৯/২০২৩) দায়ের করেছেন।

নির্যাতনের শিকার রাফিয়া সুলতানা জেলার ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের রুহুল আমিনের মেয়ে।

মামলার আসামীরা হলেন, মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চরগোবিন্দী গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে মামলার বাদী রাফিয়া সুলতানার স্বামী রাশেদুল ইসলাম (৩২), মোয়াজ্জেম হোসেনের স্ত্রী রোকেয়া বেগম (৬০), আব্দুল কুদ্দুস এর ছেলে মোয়াজ্জেম হোসেন, আব্দুস সোবহানের স্ত্রী উবায়দা ইয়াসমিন (৪০), আব্দুল বারিক শেখের ছেলে আব্দুস সোবহান (৪৫)।

মামলা সূত্রে জানা গেছে, গত ১৮/০৫/২০১৪ সালে রাফিয়া সুলতানার সাথে রাশেদুল ইসলামের রেজি: কাবিন মূলে বিয়ে হয়। বিয়ের পর সংসার চলাকালীন সময়ে রাফিয়া সুলতানার স্বামী রাশেদুল ইসলাম ও তার পরিবার পাঁচ লক্ষ টাকা যৌতুকের দাবীতে তাকে শারিরিক ও মানসিক নির্যাতন করে।

সম্প্রতি গত ৯ জুলাই রোববার সকালে স্বামী রাশেদুল ইসলাম ও তার পরিবারের লোকজন রাফিয়া সুলতানাকে নির্মমভাবে শারীরিক নির্যাতন করে আহত করলে পরিবারের লোকজন ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ জামালপুরে মামলাটি দায়ের করেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category