• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
নাটোরের নলডাঙ্গায় বসতবাড়িতে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ক্ষতি ৫ লাখ টাকা পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে রাজশাহীতে যুবদল ও মহিলা দলের বিক্ষোভ রাণীনগরে আগাম জাতের ধান কাটা শেষহতেই, শুরু হয়েছে আলু শরিষা লাগানোর মহা উৎসব বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত

ঠাকুরগাঁওয়ে ভূল্লী থানাস্থ ঔষধ দোকানে চার লক্ষাধিক টাকার ঔষধ চুরি

দিনকাল বিডি / ২৪১ Time View
প্রকাশঃ বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানাস্থ এলাকায় একটি ঔষধের দোকানে সংঘটিত হয়েছে চুরির ঘটনা। দোকানের শার্টারের তালা ভেঙ্গে অজ্ঞাত চোরের দল চুরি করে নিয়ে গেছে চার লক্ষাধিক টাকা মূল্যামানের ঔষধ।

ঘটনাটি ঘটেছে দেবীপুর ইউনিয়নের ১১ মাইল বাজারের মাসুদ ফার্মেসী নামক একটি ঔষধের দোকানে। এ ঘটনায় বুধবার (২২ ফেব্রুয়ারী) ক্ষতিগ্রস্থ দোকান মালিক রফিকুল ইসলাম (৬৫) বাদী হয়ে ভূল্লী থানায় মামলা দায়ের করেন।

মামলায় উল্লেখ্য করা হয় মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী) রাত পৌনে বারোটার দিকে মামলার বাদী দোকান মালিক তার ঔষধের দোকান তালাবদ্ধ করে বাসায় চলে যায়। বুধবার (২২ ফেব্রুয়ারী) সকাল ৮ টার দিকে সে এসে দেখতে পায় তার দোকানের শার্টারের তালা ভেঙ্গে অজ্ঞাত চোরের দল চুরি করে নিয়ে গেছে দোকানে রাখা চার লক্ষাধিক টাকা মূল্য মানের নানা ঔষধ।

এ বিষয়ে ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আতিকুর রহমান জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। খুব শিগগিরই চোর সনাক্ত করে চুরি করে নিয়ে যাওয়া ঔষধ উদ্ধার ও চোর চক্রকে আটক করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category