• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

দিনকাল বিডি / ১৫৩ Time View
প্রকাশঃ সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪

মোহাম্মদ ওসামা, গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় ফু-ওয়াং গেইটের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপারের সময় ট্রাকের ধাক্কায় মিফতাহ উদ্দিন আহমেদ (৬৭) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মিফতাহ উদ্দিন গাজীপুর মহানগরের ৪নং ওয়ার্ডের দক্ষিণ ছায়াবীথি গ্রামের শামসুদ্দিন আহমদ এর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুর দুই টার দিকে সদর উপজেলার ভবানীপুর এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ঘটনার পরপরই খবর পেয়ে সালনা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। এবং পুলিশ ট্রাকটি আটক করতে সক্ষম হলেও চালক পালিয়ে গেছে।

এ ব্যাপারে সালনা হাইওয়ে থানার ওসি সালেহ আহাম্মেদ জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category