• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

দেশের রাজনীতিতে এখনও ষড়যন্ত্র চলছে; জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল

দিনকাল বিডি / ১৪৪ Time View
প্রকাশঃ শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা দিতে আমরা প্রস্তুত আছি।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে মহানগর জামায়াতে ইসলামীর সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

মিয়া গোলাম পরওয়ার বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সাহেব জামায়াতে ইসলামীকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তার এ সরকারকে পরিচালনায় তিনি আমাদের সহযোগিতা চেয়েছিলেন। আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের নেতৃত্বে আমাদের প্রতিনিধিদল ড. মুহাম্মদ ইউনূস সাহেবের কাছে সুপারিশমালা রেখে এসেছি। তিনি ‘বলেছিলেন আপনারা আমাদের সহযোগিতা করুন। আমরাও সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে এসেছিলাম। আমরা আমাদের প্রতিশ্রুতি রক্ষা করে যাচ্ছি। এ সহযোগিতা আমাদের থাকবে।

তবে দেশের রাজনীতিতে এখনও ষড়যন্ত্র চলছে জানিয়ে তিনি বলেন, এখনও দু’মাসই হয়নি কিন্তু শুরু থেকেই এ ছাত্র-জনতার বিপ্লবকে ধূলিসাৎ করার জন্য একটা পাল্টা প্রতি বিপ্লবের চেষ্টা করা হয়েছে। বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী, ছাত্র-জনতার সেই বিপ্লবের প্রতি বিপ্লবকে ব্যর্থ করে দিয়েছে। তারা জুডিসিয়াল ক্যু করার চেষ্টা করেছিল। দলবাজ প্রধান বিচারপতির নেতৃত্বে হাইকোর্টের আপিল ডিভিশনের জাস্টিসরা ষড়যন্ত্র করে প্রথমে তারা একটা ফুলকোর্ট মিটিং করে তারা ষড়যন্ত্র করছিল যে তারা এ অন্তর্বর্তী সরকারকে বাতিল করবে। এ খবর জানার পর আমাদের দামাল ছাত্রসমাজ সমস্ত হাইকোর্ট ঘেরাও করেছে এবং বিচারপতিদের পদত্যাগ দাবি করে। তখন প্রধান বিচারপতিসহ আওয়ামী লীগের প্রেতাত্মারা পদত্যাগ করতে বাধ্য হয়। আমাদের ছাত্রসমাজ জুডিসিয়াল ক্যু থেকেও বাংলাদেশকে রক্ষা করতে সফলতার পরিচয় দিয়েছে।

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ার বলেন, তারা আনসার কাণ্ড ঘটিয়ে আবার সচিবালয় দখল করে সরকারকে দুর্বল করার ষড়যন্ত্র করেছিল। সেটাও ছাত্রসমাজ রুখে দিয়েছে। জনপ্রশাসনে বিশৃঙ্খলা, নৈরাজ্য, ক্ষোভ তৈরি করে সরকারকে তারা ফেইল করাতে চায়। আমাদের এ বাংলাদেশ সব ধর্ম, বর্ণ, মানুষের এক সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্তের বাংলাদেশ। সেখানে হিন্দু ধর্মাবলম্বীদের আওয়ামী লীগ রাজনৈতিক শক্তি ব্যবহার করে উস্কে দিয়ে বলছে, এখানে হিন্দুরা নিরাপদ নয়। তারা সারা দুনিয়াকে দেখাতে চায় এখানে তারা নিরাপদ নয়। সচিবালয় থেকে শুরু করে জনপ্রশাসনে অনেক জায়গায় স্বৈরাচারের অনেক দোসর ঘাপটি মেরে বসে আছে। তারা আমাদের কথা শুনে না, জনগণের কথা শুনে না। ফ্যাসিবাদের জন্য তাদের অন্তরে অনেক মায়া। এ মায়া করে লাভ হবে না। ওদের ষড়যন্ত্র ও চক্রান্ত সম্পর্কে সজাগ থাকুন।

জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগর আমির ড. মোহাম্মদ কেরামত আলীর সভাপতিত্বে সম্মেলনে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মোহাম্মদ শাহাবুদ্দীন, রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডলসহ আরও অনেকেই বক্তব্য দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category