• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু

দিনকাল বিডি / ১৮৯ Time View
প্রকাশঃ শনিবার, ২৯ জুলাই, ২০২৩

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার নজিপুর-ধামইরহাট সড়কে এই ঘটনা ঘটে। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহত ইসাহাক আলী নামের ওই ছেলেটি ঢাকার একটি কলেজে পড়ালেখা করতো বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ২৯ জুলাই দুপুর দেড় টার দিকে ধামইরহাট-পতœীতলা আ লিক মহাসড়কের ধানতাড়া এলাকায় নজিপুর রোড হতে ধামইরহাট গামী একটি মোটরসাইকেলের সাথে অপর একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে গাড়ি থেকে ছিটকে পড়ে যায় কলেজ ছাত্র ইসাহাক এবং ঘটনাস্থল হতে মৃতবৎ অবস্থায় স্থানীয়রা ধামইরহাট হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। নিহতের পকেটে থাকা এনআইডি অনুযায়ী কলেজ ছাত্র ইসাহাক আলী (২১) উপজেলার আড়ানগর ইউনিয়নের চকগড়িয়া গ্রামের ফরিদুল ইসলামের ছেলে বলে পুলিশ নিশ্চিত করেন।
ধামইরহাট থানার ওসি পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল গণি জানান, থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে সেখান থেকে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে এবং এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category