• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

নওগাঁর মহাদেবপুরে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত-২ আহত-১৫

দিনকাল বিডি / ১৯১ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩

ষ্টাফ-রিপোর্টার-নওগাঁর মহাদেবপুরে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অনন্ত ১৫ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা তিনটার দিকে উপজেলার চৌমাশিয়া এলাকার হাট চকগৌরী নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পিকআপ ভ্যানের চালক হারুন মণ্ডল পিতা,সমছের আলী,মহাদেবপুরের খাজুর ইউনিয়নের জয়পুর গ্রাম। অপর জন মজিবর, পিতা,তৈয়ব আলী, সারপুকুর,বগুড়া।

দুর্ঘটনায় আহত ব্যক্তিদের ২৫০ শয্যা বিশিষ্ট নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন বলেন,আজ বেলা তিনটার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের চৌমাশিয়া মোড় এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে পিকআপ ভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে গেলে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালক হারুন মারা যান। আহত ব্যক্তিদের উদ্ধার করে নওগাঁ জেনারেল হাসপাতালে নেওয়ার পথে অজ্ঞাতনামা একজনের মৃত্যু হয়। তাঁর পরিচয় এখনো পাওয়া যায়নি।

নওগাঁ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাকিবুল হাসান বলেন,দুর্ঘটনায় আহতদের আজ বিকেলে হাসপাতালে নিয়ে আসা হয়।এর মধ্যে একজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে।

আহত ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদেরকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা নওগাঁ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category