• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

নাচোলে পৃথক ব্যানারে আওয়ামীলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দিনকাল বিডি / ১৬৪ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৩ জুন, ২০২৩

মোঃ ইব্রাহীম,
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পৃথক ব্যানারে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদেরের নেতৃত্বে মধ্যবাজার দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, মোটরসাইকেল র‌্যালী, সংক্ষিপ্ত আলোচনাসভা, দোয়া ও প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কর্তণ করা হয়। এসময় উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হকের সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের, ফতেপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মজিবুর রহমান, কসবা ইউনিয়ন আওয়ামীলীগের সমাধারণ সম্পাদক আলহাজ¦ আব্দুস সাত্তার, নাচোল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাম মোস্তফা, নেজামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম। অন্যদিকে একইদিনে সকাল ১০টায় উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে উপজেলা ও পৌর আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, র‌্যালী, আলোচনাসভা, দোয়া-মোনাজাত ও কেক কর্তন করা হয়। এসময় উপজেলা আ’লীগের সায়গঠনিক সম্পাদক আব্দুল হালিমের সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন, পৌর আ’লীগের সভাপতি ও পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম ঝাইটন, উপজেলা মহিলা যুবলীগের সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাইম মুন্নী, আওয়ামীলীগ নেতা আবু রেজা মোস্তফা কামাল শামিম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক এ.কে জোহা পলাশসহ পৌর ও উপজেলা যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category