• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

নাটোরের লালপুরে সড়ক দূর্ঘটনায় শিশুর মৃত্যু

দিনকাল বিডি ২৪ / ৭৯ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪

আনিসুর রহমান নাটোর জেলা প্রতিনিধি :

নাটোরের লালপুরে রাস্তা পারাপারের সময় সড়ক দুর্ঘটনায় ইমা খাতুন (৮) নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার তিলকপুর নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত ইমা উপজেলার ভাটপাড়া গ্রামের ইমরানের মেয়ে ও তিলকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনির শিক্ষার্থী। স্থানীয় সূত্রে জানা যায় দুপুর ১টার দিকে স্কুল ছুটির পর ইমা তার কয়েকজন সহপাঠীর সাথে দোকানে যাবার সময় রাস্তা পার হতে গেলে দ্রুতগামী একটি মাক্রোবাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত ইমার বাবা ইমরান জানান, ভাটপাড়া গ্রামে কোনো প্রাথমিক বিদ্যালয় না থাকায় মেয়েকে নানার বাড়ি তিলকপুরে রেখে তিলকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করে দেন। প্রায় ৪বছর যাবৎ ইমা তার নানা নানীর কাছে থাকে। দুপুরে লোক মারফত জানতে পারি সড়ক দূর্ঘটনায় ইমার মৃত্যু হয়েছে। ইমার নানা সিদ্দিক আলী মন্ডল জানান, সকালে ইমা বাড়ির সকলের সাথে খাওয়াদাওয়া শেষে সহপাঠীদের সাথে স্কুলে যায়। প্রতিদিন স্কুল ছুটি শেষে সহপাঠীদের সাথে বাড়ি ফিরে। কিন্তু আজ দুপুরে তার সহপাঠীরা বাড়িতে এসে জানায় তিলকপুর বুলু চেয়ারম্যানের বাড়ি সামনে সড়ক দূর্ঘটনায় ইমা গুরুতর আহত হয়েছে। দূর্ঘনার খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে দেখি ইমা মারা গেছে। তিলকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসলিমা খাতুন জানান, স্কুল ছুটির পর শিক্ষার্থীরা বাড়ি চলে যায়, দুপুর দেড়টার দিকে জানতে পারি যে, ২য় শ্রেণির ইমা নামের এক শিশু শিক্ষার্থী রাস্তা পারাপারের সময় সড়ক দূর্ঘনায় মৃত্যু হয়েছে বিষয়টি খুবই দুঃখজনক। লালপুর থানার অফিসার ইনচার্জ ওসি নুরুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এব্যাপারে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category