• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

নাটোরে ঔষধ ব্যবসায়ীদের চার দফা দাবিতে মানববন্ধন

দিনকাল বিডি ২৪ / ১০০ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

আনিসুর রহমান নাটোর জেলা প্রতিনিধি :

বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির ডাকে সারাদেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নাটোরে ঔষধ ব্যবসায়ীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত শহরের প্রেসক্লাব এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জেলা ফার্মেসি মালিক, ঔষধ ব্যবসায়ী ও সমিতির সদস্যরা অংশ নেন। তারা ঔষধ ব্যবসায়ীদের পেশাগত পরিবেশ ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে চার দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো—ঔষধ বিক্রয়ের কমিশন বৃদ্ধি, মেয়াদোত্তীর্ণ ঔষধ ফেরতের নিশ্চয়তা, ড্রাগ লাইসেন্সবিহীন ফার্মেসিতে ঔষধ সরবরাহ বন্ধ, এবং সকল ঔষধের সরকারি মূল্য নির্ধারণ।

সমিতির নেতারা বলেন, ঔষধ ব্যবসায়ীরা নানা সমস্যার মুখে পড়লেও এ খাত স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দ্রুত দাবি বাস্তবায়নে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন বক্তারা।

সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বেন্টু, কার্যনির্বাহী সদস্য সালেহীন শুভ, কার্যনির্বাহী সদস্য, ওয়াসিফুল হক তুষার কার্যনির্বাহী সদস্য মেহেদী হাসান মুন্না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category