• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম:
নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন নাটোরের নলডাঙ্গায় বসতবাড়িতে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ক্ষতি ৫ লাখ টাকা পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে রাজশাহীতে যুবদল ও মহিলা দলের বিক্ষোভ রাণীনগরে আগাম জাতের ধান কাটা শেষহতেই, শুরু হয়েছে আলু শরিষা লাগানোর মহা উৎসব বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার

নাটোর শ্মশানে তরুন হত্যার ঘটনায় সবুজ নামে এক যুবক চট্রগ্রাম থেকে গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৬৬ Time View
প্রকাশঃ শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫

আনিসুর রহমান বাগাতিপাড়া নাটোর প্রতিনিধি :
নাটোরের বড়হরিশপুর কেন্দ্রীয় মহাশ্মশানে চুরি ও তরুন দাস নামে একজনকে হত্যা কান্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় সবুজ হোসেন (২৪) নামে এক যুবককে চট্রগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে চট্রগ্রাম থেকে গ্রেফতারের পর আজ শুক্রবার দুপুরে নাটোর মহাশ্মশানে সাংবাদিকদের সামনে তাকে উপস্থিত করে হত্যাকান্ড রহস্য উদঘাটনের দাবী জানান পুলিশ সুপার মারুফাত হুসাইন। গ্রেফতারকৃত সবুজ হোসেন শহরের বড়হরিশপুর এলাকার রমজান আলীর ছেলে।
পুলিশ সুপার মারুফাত হুসাইন জানান,গত ২১ ডিসেম্বর সকালে নাটোর কেন্দ্রীয় মহাশ্মশানের মন্দির,ভান্ডার ঘর,ভোগ ঘরের তালা ভেঙ্গে চুরি ও ভোগ ঘরের বারান্দায় হাত পা বাধা তরুন দাসের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত তরুন দাসের ছেলে তপু দাস বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ বিভিন্ন স্থানে অভিযান শুরু করে। অভিযানের এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে চট্রগাম থেকে সবুজ হোসেনকে গ্রেফতার করা হয়। সে প্রাথমিকভাবে হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং জড়িত আরো কয়েকজনের তথ্য দিয়েছে। তদন্তের সার্থে তাদের পরিচয় প্রকাশ না করে তাদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ। তিনি আরো বলেন,সবুজ হোসেন সহ অন্যরা মহাশ্মশানে চুরি করতে গিয়ে মন্দিরে উপস্থিত তরুন চন্দ্র দাস তাদের দেখে ফেলে। এ সময় তারা তরুণ চন্দ্র দাসের হাত-পা ও মুখ বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category