• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

পছন্দের কলেজে ভর্তি হওয়া হলো না ‘মোহনার’

দিনকাল বিডি ২৪ / ১৩৮ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৪ মে, ২০২৪

বাঘা(রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহী কলেজ হয়ে নগরের একটি বেসরকারি হাসপাতালে জিহŸার নীচের ছোট্ট সিস্ট অপারেশনে যাওয়ার সময় রাজশাহী কলেজ দেখে মাকে ভর্তি হওয়ার কথা জানিয়েছিল মোবাশ্বিরা ইসলাম (মোহনা)। এসএসসি পরীক্ষার পরে জিহŸার নীচের ছোট্ট সেই সিস্ট অপারেশন করতে গিয়ে মৃত্যু হয় তার।

বাঘা উপজেলার নওটিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার বিজ্ঞান বিভাগ নিয়ে এসএসসি পরীক্ষা দিয়েছিল মোবাশ্বিরা ইসলাম। এবারের এসএসসি পরীক্ষায় সব বিষয়ে জিপিএ-৫ পেয়েছে সে। কিন্তু ভর্তি হওয়া হলো না তার। ফল প্রকাশের আগেই সে মারা যায়। মোবাশ্বিরা ইসলাম উপজেলার পীরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মহিরুল ইসলামের মেয়ে। তার বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার নওটিকা গ্রামের ।

পারিবারিক সূত্রে জানা যায়, অস্ত্রোপচারের মাধ্যমে জিহŸার নীচের সিস্ট অপসারণ করার জন্য রাজশাহী নগরের আল আমিন নামে একটি বেসরকারি হাসপাতালে মোবাশ্বিরা ইসলামকে ভর্তি করা হয়েছিল। গত ২০ মার্চ সন্ধ্যার আগে অস্ত্রোপচার সম্পন্ন হয়। চেতনা ফিরে পেয়ে পরে কথাও বলেছিল। এরপরে ওই হাসপাতালের নার্স একটি ইনজেকশন দেয়। তার পরেই অচেতন হয়ে পড়ে মোবাশ্বিরা। পরিস্থিতির অবনতি হলে পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫টা ১০ মিনিটে মারা যায়। পরের দিন ২১ বিকেলে জানাজার নামাজ শেষে গ্রামের কবরস্থানে দাফন করা হয়।

বাব মহিরুল ইসলাম বলেন, পরীক্ষা শেষ হওয়ার পরে রাজশাহী নগরের আল আমিন নামে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেছিলেন। সেখানে অস্ত্রোপচার করতে যাওয়ার সময় রাজশাহী কলেজ দেখে সেই কলেজে ভর্তি হওয়ার কথা তার মাকে বলেছিল। মেয়ে আমার কলেজ দেখেই গেল কিন্তু কলেজে ভর্তি হওয়া হলো না তার। এবারের এসএসসি ফল প্রকাশের পর ১ হাজার ২০০ এর বেশিই নম্বরও পেয়েছে বলে জানান তিনি। ফলাফল শুনে কান্নায় ভেঙে পড়েন মা দিলারা ইসলামসহ স্বজন ও প্রতিবেশিরা।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক শরীফা বেগম বলেন,শুধু মা-বাবার নয়,আমাদেরও স্বপ্ন ছিল সে বড় কিছু হয়ে দেশ সেবায় ভুমিকা রাখবে। একজন মেধাবীর অকাল মৃত্যুর শোক সইবার নয়।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category