• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

পোরশায় দুই মোটারসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত-৩

দিনকাল বিডি / ১২১ Time View
প্রকাশঃ শনিবার, ১ মার্চ, ২০২৫

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় দুটি মোটারসাইকেল মুখোমুখি সংঘর্ষে তিন জন আহত হয়েছে। এদের মধ্যে একজন পোরশা স্বাস্থ্য কমপ্লেক্্ের চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার বিকালে উপজেলার সারাইগাছি-আড্ডা রোডের মধুপুর পাকা রাস্তার উপর এ দুর্ঘটনা ঘটে। হাসপাতাল সূত্রে জানাগেছে, উপজেলার শিয়ালডাঙ্গা গ্রামের রাবনের ছেলে হরীলাল (৩০) এবং নোনাহার গ্রামের রুবিয়ারের ছেলে শ্রনাথ (৪০) সারাইগাছি থেকে কাজ শেষে মোটরসাইকেলে বাড়িতে ফিরছিলেন। মধুপুর পাকা রাস্তার উপর পৌঁছালে কুশারপাড়া মোড়ের দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের তিনজন আরোহী আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দুর্ঘটনা কবলিতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে পোরশা থানা অফিসার ইনচার্জ শাহীন রেজা বলেন, তিনি দুর্ঘটনার খবর পেয়েছেন। এব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category