• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

ফকিরহাটে মহাসড়ক সংস্কারের সময় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল শ্রমিকের

দিনকাল বিডি ২৪ / ১৬৩ Time View
প্রকাশঃ সোমবার, ৩১ জুলাই, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার পিলজংগ এলাকায় মহাসড়কে সংস্কারের কাজ করার সময় দ্রæগামী ট্রাকের ধাক্কায় সজিব শেখ (১৭) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত সজিব খুলনার পাইকগাছার উপজেলার কপিলমুনি এলাকার রুস্তম আলীর ছেলে।

পুলিশ জানায়, সোমবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার পিলজংগ এলাকায় অন্যান্য শ্রমিকদের সঙ্গে সজিব শেখ মহাসড়কে সংস্কারের কাজ করছিল। এ সময় দ্রুত গতিতে আসা খুলনাগামী একটি মালবাহী ট্রাক সজিবকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

এতে ঘটনাস্থলে নিহত হন সজিব। খবর পেয়ে ফকিরহাট মডেল খানা পুলিশ ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে। এদিকে পালিয়ে যাওয়া ট্রাকটি কাটাখালী এলাকা থেকে জব্দ করা হয়েছে। ট্রাক চালক রুহুল আমীনকেও আটক করেছে পুলিশ।

মোল্লাহাট হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট এসআই মো. কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category