• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

বকশীগঞ্জে প্রাইভেটকারের চাপায় নিহত-১

দিনকাল বিডি / ২৩০ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে প্রাইভেটকারের চাপায় আব্দুল কুদ্দুস (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত কুদ্দুস বকশীগঞ্জ পৌর শহরের কামারপট্টি এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে। মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল ৮ টায় কামারপট্টি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান,আব্দুল কুদ্দুস সকালে কামারপট্টি মোড়ের জাহিদ মেশিনারীজ এর সামনে বসেছিলেন। একজন নারী চালক সাদা রঙের ঢাকা মেট্রো-শ ০০-০৪৮৬ নম্বরের ওই প্রাইভেটকারটি চালাচ্ছিলেন। ওই নারী চালক প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে আব্দুল কুদ্দুসের ওপর উঠিয়ে দিলে গাড়ির চাপা পড়ে যায়।
স্থানীয়রা মারাত্মক আহতবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক কুদ্দুসকে মৃত ঘোষণা করেন।
তবে কৌশলে ওই নারী চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও প্রাইভেটকারটি বকশীগঞ্জ হাইওয়ে থানা পুলিশ জব্দ করে থানায় নিয়ে যান।
বকশীগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক চন্দন চন্দ্র বর্মন জানান, এঘটনায় গাড়িটি জব্দ করে থানায় আনা হয়েছে । গাড়ি চাপায় নিহতের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category